September 9, 2026, 10:21 pm
শিরোনামঃ
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৭টি পরিবার পেল ১ কোটি ৩১ লাখ টাকার আর্থিক সহায়তা বাগেরহাটে জলাতঙ্কের ঝুঁকি রোধে বেওয়ারিশ ও গৃহপালিত কুকুরকে টিকাদান কর্মসূচি শুরু মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত বাগেরহাটে প্রসূতির জরায়ু-মূত্রথলি কাটার অভিযোগে মানববন্ধন কোটচাঁদপুরের প্রবীণ সাংবাদিক শেখ নজরুল ইসলামের মৃত্যু আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় মতলব উত্তরে গ্ৰীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে চাঁদা আদায়ের অভিযোগ পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার গ্রেপ্তারের তথ্য দেরিতে প্রকাশ মতলব উত্তরে পৃথক ঘটনায় কিশোরীসহ দুজনের আত্মহত্যা মোংলা-ঘাষিয়াখালী চ্যানেলের আগ্রাসন ; মানচিত্র থেকে মুছে যাচ্ছে রামপালের জনপদ

মতলব উত্তরে মসজিদে শিশুদের তারাবি নামাজ পড়া নিয়ে মারধরের শিকার!

মতলব উত্তর প্রতিনিধি:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ফতেপুর পশ্চিম ইউনিয়নের রাঢ়ী কান্দি গ্রামে শিশু বাচ্চাদের তারাবি নামাজ পড়াকে কেন্দ্র করে মারধরের শিকার হয়েছে আয়াত আলী সরকার ও তার পরিবারের লোকজন।

এ ঘটনায় আয়াত আলী সরকার বাদী হয়ে দুলাল সরকার’সহ ৪জনকে বিবাদী করে মতলব উত্তর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা যায়, গতকাল রাত ৮.৩০মিনিটের সময় উপজেলার উত্তর রাঢ়ী কান্দি গ্রামের জামে মসজিদে তারাবি নামাজ পরা অবস্থায় শিশু বাচ্চারা মসজিদে খেলাধুলা ও উচ্চস্বরে কথা বলায় ঐ গ্রামের মৃত আমির সরকারের ছেলে দুলাল সরকার ক্ষিপ্ত হয়ে বাচ্চাদেকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং তাদের মসজিদ থেকে বের করে গেট বন্ধ করে দেন।

এ বিষয়ে আয়াত আলী সরকার বিবাদী দুলাল সরকারকে বাচ্চাদের বিষয়ে বুঝানোর চেষ্টা করলে দুলাল সরকার আরো ক্ষিপ্ত হয়ে তার ছেলেদের নিয়ে আয়াত আলী সরকার ও তার লোকজনের উপর হামলা চালায়। ডাক চিৎকার শুরু হলে আয়াত আলী সরকারের বাড়ি থেকে মহিলা ঝগড়া বন্ধ করতে আসলে তাদের উপর হামলা চালায় দুলাল সরকার ও তার লোকজন।

এতে ২জন আহত হয়ে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে।

অভিযোগের বাদী আয়াত আলী সরকার জানান, বাচ্চার তারাবি নামাজের সময় মসজিদে পিছনের কাতারে দুষ্টামি করছিল। এসময় দুলাল সরকার বাচ্চাদের খারাপ ভাষায় গালমন্দ করে এবং তাদেরকে মসজিদ থেকে বের করে দেয়। আমি দুলাল সরকারকে বুঝানোর চেষ্টা করলে আমাকে গালিগালাজ শুরু করে এক পর্যায়ে তার ছেলেদের সাথে নিয়ে আমার উপর হামলা চালায়। আমি ডাক চিৎকার দিলে আমার বাড়ি থেকে মহিলরা আসলে তাদের উপর হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। এবং আমার নাতী বউ গলা থেকে স্বর্ণের চেইন ও কানের দুল ছিনিয়ে নিয়ে যায় তারা। এ ঘটনার সুষ্ঠু বিচার পাওয়ার জন্য আমি থানায় অভিযোগ করেছি।

উত্তর রাঢ়ী কান্দি জামে মসজিদের ইমাম মাওলানা বিল্লাল হোসেন জানান, তারাবি নামাজ ৮রাকাত শেষ হয়ার পরে পিছনে কাতারে হট্টগোল শুরু হয়। পরবর্তীতে নামাজ বন্ধ করে মসজিদের বাইরে এসে দেখি দুই গ্রুপের মারামারি।

অভিযুক্ত দুলাল সরকার জানান, একটা তুচ্ছ ঘটনাকে এত বড় করবে তারা আসলে আগে ভাবিনি। মসজিদে নামাজের সময় বাচ্চার দুষ্টামি করালে আমি তাদেরকে নিষেধ করেছি। সেই ঘটনাকে কেন্দ্র করে তারা আমার সাথে খারাপ আচরণ করেছে।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক জানান, এ বিষয়ে থানায় একটি অভিযোগ হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা