May 4, 2026, 5:05 pm
শিরোনামঃ
মতলব উত্তরে মৎস্য আহরণে বিরত থাকা জেলেদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ইজিপিপি কর্মসূচির আওতায় মতলব উত্তরে খাল পুনঃখনন কাজের উদ্বোধন মতলব উত্তরে বজ্রপাতের বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ বাংলাদেশে মাদ্রাসা শিক্ষাব্যবস্থা ধ্বংসের পায়তারা চলছে! হাওরে কান্না, অতিবৃষ্টিতে ধানে পচন—স্বপ্নভঙ্গ কৃষকের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে আবারও ইতিহাস গড়ল বই না পড়ার কারণে জাতি হিসাবে জ্ঞান-বিজ্ঞানে আমরা আজও বহু পিছনে পড়ে আছি! নিজেকে জানো! সুন্নত পালনেই জিয়ারত, বট বাহিনীদের হুঁশিয়ারি মুফতী গিয়াস উদ্দীনের বাগেরহাটে অতিবৃষ্টিতে নষ্ট হচ্ছে ক্ষেতের ফসল, ব্যাপক ক্ষতির মুখে কৃষক

মতলব উত্তরে মৎস্য আহরণে বিরত থাকা জেলেদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

মমিনুল ইসলাম, মতলব (চাঁদপুর) প্রতিনিধি:
Oplus_16908288

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ইলিশ সম্পদ রক্ষা ও উন্নয়নের লক্ষ্যে জেলেদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (২য় সংশোধিত) এর আওতায় ইলিশ অভয়াশ্রম এলাকায় নিষিদ্ধকালীন সময়ে জাটকা আহরণ থেকে বিরত থাকা জেলেদের সহায়তায় এ উদ্যোগ গ্রহণ করা হয়।

সোমবার (৪ মে) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি।

সভাপতির বক্তব্যে ইউএনও মাহমুদা কুলসুম মনি বলেন, সরকার ইলিশ সম্পদ সংরক্ষণে নানা কার্যক্রম বাস্তবায়ন করছে। এরই অংশ হিসেবে অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা চলাকালে জেলে ও মান্তা সম্প্রদায়কে বিকল্প সহায়তা দেওয়া হচ্ছে, যাতে তারা জাটকা আহরণ থেকে বিরত থাকে এবং দেশের মৎস্য সম্পদ রক্ষায় ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, এ প্রকল্পের আওতায় উপজেলার ৫০০ জেলে পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হবে। প্রতিটি পরিবারকে ১২ কেজি আটা, ৮ কেজি ডাল, ৪ কেজি চিনি, ৪ কেজি লবণ, ১৬ কেজি আলু এবং ১০ লিটার ভোজ্য তেল দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস। তিনি বলেন, জাটকা সংরক্ষণ করা গেলে ভবিষ্যতে ইলিশ উৎপাদন বৃদ্ধি পাবে, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় বিএনপি নেতা খায়রুল হাসান বেনু ও বক্তব্য দেন এবং জেলেদের পাশে সরকারের এমন সহায়তামূলক উদ্যোগকে স্বাগত জানান।

খাদ্য সামগ্রী পেয়ে জেলে পরিবারগুলো সন্তোষ প্রকাশ করে এবং ভবিষ্যতেও এমন সহায়তা অব্যাহত রাখার দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা