July 25, 2026, 2:00 pm
শিরোনামঃ
মালয়েশিয়ায় মারা গেলেন ছেংগারচরের সাবেক দুইবারের মেয়র রফিকুল আলম জজ মোংলা-বাগেরহাট মহাসড়কের ২০ কিলোমিটারের বেহাল দশা, যানবাহন চলাচলে ভোগান্তি সাদুল্ল্যাপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে তাজুল ইসলাম মিয়াজিকে গ্রামবাসীর সমর্থন ঘোষণা অভাব আর মানসিক অশান্তির কাছে হার মানলেন নিরমল দাস, কেরির ট্যাবলেট খেয়ে বৃদ্ধের মৃত্যু মতলবে ভয়াবহ অগ্নিকাণ্ডে তুলার মিল পুড়ে ছাই মতলব উত্তরে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ, মাদকের বিরুদ্ধে শপথ গ্রহণ ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক মতলব উত্তরে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ড বাবার দেওয়া মাদক মামলার পর মানসিক চাপে যুবকের আত্মহত্যা? ছেংগারচরে হিন্দু সম্প্রদায়ের ৪৩ পরিবারের মাঝে খাদ্য সহায়তার চাল বিতরণ

মতলব উত্তরে যাত্রাপালা থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল এক্সিডেন্টে যুবকের মৃত্যু

মমিনুল ইসলাম:

চাঁদপুরের মতলব উত্তরে যাত্রাপালা থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল এক্সিডেন্টে মো. মেহেদী হাসান বাবু (২২) এক যুবকের মৃত্যু হয়েছে।

মো. আলমগীর হোসেন (৩৫) নামে একজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছে।

বিষয়টি নিশ্চিত করছেন মতলব উত্তর থানার ওসি মো. রবিউল হক।

নিহত মেহেদী হাসান বাবু গজরা ইউনিয়নের গজরা গ্রামের। তার পিতার নাম মোহাম্মদ আলী। আহত আলমগীর হোসেন ছেংগারচর পৌর এলাকার আদুরভিটি গ্রামেরর মো. আব্দুল হান্নান সরকারের ছেলে।

জানা যায়, মতলব উত্তর উপজেলা বিএনপির ও সহযোগী অঙ্গসংগঠনের আয়োজন শিল্পকলা একাডেমিতে কাজল রেখা নামে একটি যাত্রাপালা মঞ্চস্থ করা হয়েছে। সেই যাত্রাপালা দেখে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে বুধবার (১৬ এপ্রিল) রাত সাড়ে বারোটার সময় মতলব উত্তর ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের সামনের মোড়ে গাছের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন মো. মেহেদী হাসান বাবু এবং মো. আলমগীর হোসেন। সেখান থেকে তাদেরকে মতলব উত্তর থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) খোরশেদ আলম’সহ স্থানীয় লোকজন উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা আশঙ্কা থাকায় ঢাকায় রেফার করলে পথিমধ্যে মো. মেহেদী হাসান বাবু মৃত্যুবরণ করেন।

মতলব উত্তর থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) খোরশেদ আলম জানান, তীব্র গতিতে মোটরসাইকেল কারনে তারা মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে মারাত্মক জখম হয়। খবর পেয়ে আমি এবং আমার টিম তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। তাদের অবস্থা আশঙ্কা জনক থাকায় উন্নত চিকিৎসার জন্য ডাক্তাররা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। শুনেছি পথিমধ্যে একজনের মৃত্যু হয়েছে।

মতলব উত্তর থানার ওসি মো. রবিউল হক জানান, ধারণা করা হচ্ছে তারা বেপরোয়াভাবে বাইক চালাচ্ছিল। পরবর্তীতে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে এই ঘটনা ঘটেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা