August 13, 2026, 1:06 am
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

মতলব উত্তরে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিক্যাল ক্যাম্প!

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:
Oplus_0

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা ও ছেংগারচর পৌরসভা যুবদলের যৌথ উদ্যোগে দিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

আজ রোববার (২৭ অক্টোবর) দুপুরে ছেংগারচর পৌর বিএনপির কার্যালয়ে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে টেলি-কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার জেষ্ঠ পুত্র ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা।

উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমুর সভাপতিত্বে উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কবির মজুমদার ও ছেংগারচর পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারীর যৌথ  সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান লস্কর, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল ফরাজী, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজী, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হালিম সরকার রিংকু, উপজেলা তাতীদলের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম হানিফ, উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, জেলা যুবদলের সহ শ্রম বিষয়ক সম্পাদক আবু তাহের সুমন, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, উপজেলা বন্ধুদলের আহ্বায়ক ঈশা খান, দূর্গাপুর ইউনিয়ন বন্ধুদলের সভাপতি জিলানী খান প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, ছেংগারচর পৌর যুবদল নেতা আরিফ লস্কর, সাইফুল বেপারী, আনিছ বেপারী, মোহাম্মদ হোসেন, ছাত্র নেতা রোকন সরকার, আরিফুল ইসলাম বাবু, সাওন সহ বিভিন্ন ইউনিয়নের থেকে আগত যুবদলের নেতৃবৃন্দ।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মতলব উত্তর উপজেলা যুবদলের ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে স্বর্তস্ফূর্ত অংশগ্রহণ করেন। এ সময় আগত প্রায় ৪০০ জন বিভিন্ন বয়সের সাধারণ নারী পুরুষ রোগীদের মাঝে চিকিৎসাসেবা ও ঔষধপত্র প্রদান করা হয়।

চিকিৎসা প্রদান করেন মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. হাসিবুল ইসলাম সহ একটি মেডিকেল টিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা