July 25, 2026, 2:01 pm
শিরোনামঃ
মালয়েশিয়ায় মারা গেলেন ছেংগারচরের সাবেক দুইবারের মেয়র রফিকুল আলম জজ মোংলা-বাগেরহাট মহাসড়কের ২০ কিলোমিটারের বেহাল দশা, যানবাহন চলাচলে ভোগান্তি সাদুল্ল্যাপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে তাজুল ইসলাম মিয়াজিকে গ্রামবাসীর সমর্থন ঘোষণা অভাব আর মানসিক অশান্তির কাছে হার মানলেন নিরমল দাস, কেরির ট্যাবলেট খেয়ে বৃদ্ধের মৃত্যু মতলবে ভয়াবহ অগ্নিকাণ্ডে তুলার মিল পুড়ে ছাই মতলব উত্তরে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ, মাদকের বিরুদ্ধে শপথ গ্রহণ ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক মতলব উত্তরে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ড বাবার দেওয়া মাদক মামলার পর মানসিক চাপে যুবকের আত্মহত্যা? ছেংগারচরে হিন্দু সম্প্রদায়ের ৪৩ পরিবারের মাঝে খাদ্য সহায়তার চাল বিতরণ

মতলব উত্তরে রহস্যজনকভাবে হারিয়ে যাওয়া শিশুটি ফিরলো মায়ের কোলে

মমিনুল ইসলাম:

চাঁদপুরের মতলব উত্তর থেকে গত ১ দিন আগে রহস্যজনকভাবে হারিয়ে যাওয়া আরুবি আক্তার (০৯) নামে শিশুটি মায়ের কোল ফিরে পেয়েছে।

গতকাল শুক্রবার (১৮ এপ্রিল) রাত ১০ঘটিকার সময় মতলব উত্তর থানা পুলিশ শিশুটিকে গজরা ইউনিয়নের কাশিম নগর এলাকা থেকে উদ্ধার করে তার মায়ের কাছে ফিরিয়ে দেয়। আর হারিয়ে যাওয়া সন্তান ফিরে পেয়ে আবেগে আপ্লুত হন তার মা রোজিনা আক্তার। আরুবির বাবা ডালিম সরকার প্রবাসে থাকেন।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় ছেংগারচর পৌরসভার বারোআনী এলাকার বাসা থেকে ছোট্ট ওই শিশু হারিয়ে যায়।

এ ঘটনায় শিশু আরোবি আক্তারের মা রোজিনা আক্তার মতলব উত্তর থানায় একটি নিখোঁজের ডায়েরি করেন।

কাশিমনগর গ্রামের ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম জানান, শুক্রবার রাত ৮.৩০ মিনিটে সময় আমার বড় ভাই তার দোকানের সামনে বাচ্চাটিকে কাঁদতে দেখে আমাকে জানালে ওকে আমাদের কাছে নিয়ে থানা পুলিশকে খবর দেই।

শিশু আরুহির মা রোজিনা আক্তা তার মেয়েকে ফিরে পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার আমাদের বাড়ি থেকে ছেংগারচর বাজারে পায়ে হেটে যাওয়ার সময় আরুবি হারিয়ে যায়। অনেক জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় নিখোঁজ ডায়েরি করেছিলাম। শুক্রবার রাত ৯টার দিকে আমাদের কাছে থানা ও কাশিমনগর এলাকা থেকে ফোন আসে। পরে থানার পুলিশের সহায়তায় ঐ কাশিমনগর গিয়ে আমার মেয়েকে দেখতে পাই। পুলিশ আমার কোলে আরুবিকে তুলে দেয়।

তিনি বলেন, ১দিন দিন পর আমার মেয়ে আমার কোলে ফিরেছে। আমার বুকটা ভরে গেছে। ১টা দিন আমার কাছে ১টা বছর মনে হয়েছে। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আমার মেয়েকে অক্ষত অবস্থায় ফিরে পাওয়ার জন্য।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক জানান, শুক্রবার রাত ৮.৩০ ঘটিকার সময় শিশু আরোবি আক্তারকে একই উপজেলার গজরা ইউনিয়নের কাশিমনগর এলাকয় সড়কের পাশে কাঁদতে দেখেন স্থানীয়রা। পরে ঘটনাস্থলে পৌঁছে উপ-পরিদর্শক একেএম ইউনুস শিশুটি উদ্ধার করে তার মায়ের কাছে পৌঁছে দেন।

ওসি আরও জানান, শিশুটি কীভাবে তার বাড়ি থেকে হারিয়ে গেলো, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে নতুন করে এমন আর যেন কোনো ঘটনা না ঘটে। তার জন্য মা ও পরিবার সদস্যদের সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা