September 4, 2026, 5:06 am
শিরোনামঃ
সুন্দরবনের ঝুঁকি ও রামপাল প্রকল্প ; বার্কলেস ব্যাংকের বিরুদ্ধে যুক্তরাজ্যে অভিযোগ পানিসম্পদ মন্ত্রীর কাছে দুর্নীতির অভিযোগ তুলে ধরল দুর্নীতিবিরোধী সমন্বয় কমিটি ; বিভিন্ন প্রকল্প অনিয়মের তথ্য-প্রমাণ উপস্থাপন মতলব উত্তরে রাস্তা বন্ধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৪ মতলব উত্তরে ২৭ ট্রান্সফর্মার চুরির ঘটনায় ৬ মামলায় আটক ৭ প্রিন্সিপাল আবুল কালাম আজাদের আন্তরিক উদ্যোগে সমাপ্ত হলো মতলব সরকারি ডিগ্রি কলেজ জামে মসজিদের মূল অংশের নির্মাণকাজ স্বপন দেওয়ানজীর উদ্যোগে মতলব উত্তরে দক্ষিণ টরকী বকুলতলা থেকে নন্দলালপুর পর্যন্ত সড়কের দুই পাশে ১১ শত তালের বীজ রোপণ সাবেক উপজেলা যুবদল সভাপতি রাশেদ হাসান টিপু জনগণের দোয়া-সমর্থন নিয়ে নির্বাচনী মাঠে এগিয়ে যেতে চান জনগণের পাশে থেকে ১৪নং সুলতানাবাদ ইউনিয়নের উন্নয়নে ভূমিকা রাখতে চান জাহাঙ্গীর আলম মামুন জনগণের দোয়া-সমর্থন নিয়ে নির্বাচনী মাঠে এগোতে চান সাবেক ইউনিয়ন বিএনপি নেতা আনিছ-উজ্জামান সরকার মতলব উত্তরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গর্ভপাতের পর ৪০ হাজার টাকায় মীমাংসার চেষ্টা!

মতলব উত্তরে রাস্তা বন্ধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৪

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়নের মধ্য কালিপুর এলাকায় চলাচলের রাস্তা বন্ধ করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রবাসীর পুরুষ শুন্য বাড়িতে হমলা চালিয়ে নারীসহ অন্তত চারজন আহত হয়েছেন।

এ ঘটনায় উভয় পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছে বলে জানা গেছে।

গতকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মধ্য কালিপুর মিয়াজী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, মধ্য কালিপুরের বাসিন্দা খালেহা বেগম (৮০) ও তার পরিবারের সঙ্গে প্রতিবেশী শাকিল, তার বাবা সাইদ প্রধান, মা লিপি বেগম ও বোন সানজিদা আক্তারের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। অভিযোগ রয়েছে, ঘটনার দিন বিবাদীরা চলাচলের রাস্তায় বেড়া দিয়ে পথ বন্ধ করার চেষ্টা করলে খালেহা বেগম ও তার পরিবারের সদস্যরা বাধা দেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

খালেহা বেগমের অভিযোগ, বিবাদীরা লাঠিসোঁটা নিয়ে তাদের বসতবাড়িতে প্রবেশ করে তাকে ও পরিবারের সদস্যদের মারধর করেন। এ সময় চুলের মুঠি ধরে টানাহেঁচড়া এবং পরনের কাপড় ছিঁড়ে শ্লীলতাহানিরও অভিযোগ করেন তিনি। পরে স্থানীয়রা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। আহতদের মধ্যে আসমা আক্তার, রাশিদা বেগম ও রুমানও রয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তারা প্রাথমিক চিকিৎসা শেষে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

জখমী আসমা আক্তার অভিযোগ করে বলেন, আমাদের হাঁটার রাস্তা বন্ধ করতে বেড়া দেওয়ার চেষ্টা করছিল। আমরা রাস্তা দিতে বলায় কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আমার ননদের চুল ধরে মারধর করা হয়। আমি ছাড়াতে গেলে আমাকেও মারধর করা হয়েছে। ওরে তারা উল্টো নাটক সাজিয়ে আমাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন, আমরা নাকি মাদক ব্যবসায়ী। আমার স্বামী বিদেশে থাকে তাহলে কিভাবে আমরা মাদক ব্যবসা করি। আমরা প্রশাসনের কাছে এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।

অন্যদিকে অভিযুক্ত শাকিল অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের ওপর তারাই হামলা চালিয়ে আমাদের আহত করেছেন। এ বিষয়ে আমাদের পক্ষ থেকেও থানায় অভিযোগ দায়ের করেছি। আশা করি আমরা ন্যায়বিচার পাব।

এলাকাবাসী জানান, দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ রয়েছে। রাস্তা ব্যবহার ও সীমানা নিয়ে বিরোধকে কেন্দ্র করেই মঙ্গলবারের সংঘর্ষের সূত্রপাত হয়।

এ বিষয়ে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, ঘটনাটি নিয়ে উভয় পক্ষের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা