August 10, 2026, 12:52 pm
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

মতলব উত্তরে শহীদ জিয়া স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্টে টাইব্রেকারে নাউরি ফুটবল একাদশের চ্যাম্পিয়ন

মমিনুল ইসলাম:

মতলব উত্তর উপজেলার পাঁচানী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হলো শহীদ জিয়া স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্ট-২০২৫–এর বর্ণাঢ্য মেগা ফাইনাল। রোমাঞ্চকর টাইব্রেকার লড়াইয়ে ৫-৪ গোলে এখলাসপুর ফুটবল একাদশকে হারিয়ে নাউরি ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলার উদ্বোধন করেন চাঁদপুর-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিন। তিনি খেলোয়াড়দের উৎসাহ দিয়ে বলেন, তরুণ সমাজকে এগিয়ে নিতে খেলাধুলার বিকল্প নেই। মাঠে তরুণদের উপস্থিতি ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক।

অনুষ্ঠানের প্রধান অতিথি কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু বলেন, ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। আপনারা সবাই ধানের শীষে ভোট দিলে খেলাধুলার ক্ষেত্রেও আমূল পরিবর্তন আসবে। শহীদ জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো ছিলেন একজন প্রতিভাবান ক্রীড়াবিদ। তার হাত ধরে দেশব্যাপী খেলাধুলার উন্নয়নে যে ধারা তৈরি হয়েছিল সেটি আবার ফিরিয়ে আনতে হবে।

অনুষ্ঠানে মোহনপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক নুরুজ্জামান নিপুর সভাপতিত্বে ও উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনিছুর রহমান মিয়াজির সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম প্রধান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ফরাজী, কলাকান্দা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সাফায়েত খান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহাম্মেদ সোহেল, যুগ্ম আহ্বায়ক মামুন সরকার, মুরাদুজ্জামান, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরিফ উল্ল্যা মুন্সি,

মোহনপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক কবির হোসেন প্রমুখ।

বক্তারা মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে বলেন, মাদক সমাজ ও তরুণ প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে। মাঠে খেলোয়াড় বাড়াতে হলে আগে মাদককে ‘না’ বলতে হবে। তরুণরা খেলাধুলায় যুক্ত থাকলে সমাজ হবে সুস্থ, সুন্দর ও অপরাধমুক্ত।

খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা। পুরো মাঠজুড়ে দর্শকদের উল্লাসে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা