August 11, 2026, 4:36 pm
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

মতলব উত্তরে শিবু মিয়াজীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ; অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি

মতলব উত্তর প্রতিনিধি:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মিঠুরকান্দি গ্রামে শিবু মিয়াজী (৩২) নামে এক যুবকের ওপর কথিত সশস্ত্র হামলার প্রতিবাদে এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ জুন) সকালে মিঠুরকান্দি গ্রামের চৌরাস্তা মোড়ে আয়োজিত মানববন্ধনে দেড় শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। কর্মসূচিতে স্থানীয় বাসিন্দারা হামলার ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন মামলার বাদী সাগরীকা ইতি, আহত শিবু মিয়াজীর মা সালেহা বেগম, সাবেক ইউপি সদস্য জসিম উদ্দিন সরকার, অ্যাডভোকেট আল আমিন, সাইফুল ইসলাম, রাব্বি, তারেক’সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, মিঠুরকান্দি গ্রামে সংঘটিত হামলার ঘটনায় দায়ীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যথায় সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগবে এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে।

এ ঘটনায় আহত শিবু মিয়াজীর স্ত্রী মোসা. সাগরীকা ইতি বাদী হয়ে মতলব উত্তর থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা যায়, গত ২ জুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিঠুরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের নতুন ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। ওই সময় শিবু মিয়াজী স্থানীয় কয়েকজনের সঙ্গে ব্রিজের ওপর অবস্থান করছিলেন।

মামলায় অভিযোগ করা হয়, পূর্বের সামাজিক বিরোধ ও চলমান মামলা-মোকদ্দমার জের ধরে একই গ্রামের কয়েকজন ব্যক্তি এবং অজ্ঞাতনামা আরও কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঘটনাস্থলে এসে শিবু মিয়াজীর ওপর অতর্কিত হামলা চালায়।

অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, হামলার সময় ধারালো অস্ত্রের আঘাতে শিবু মিয়াজীর মাথায় গুরুতর জখম হয়। পরে তাকে এলোপাতাড়ি মারধর করা হয় এবং একপর্যায়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টাও করা হয় বলে দাবি করা হয়েছে।

মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে মামলার বাদী সাগরীকা ইতি বলেন, আমার স্বামীর ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

আহতের মা সালেহা বেগম বলেন, আমার ছেলের ওপর নৃশংস হামলা হয়েছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনের কাছে দ্রুত বিচার দাবি করছি।

এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল হাসান বলেন, মামলা রুজু হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা