June 25, 2026, 5:13 pm
শিরোনামঃ
ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের নতুন কমিটির প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত মতলব উত্তরে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মতলব উত্তরে ৩ হাজার ৪৫৫ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ-সার ও কৃষি উপকরণ বিতরণ চীনের সঙ্গে মোংলা বন্দর সম্প্রসারণ ও অর্থনৈতিক অঞ্চল গড়ার নতুন দিগন্ত ; ৬ বিলিয়ন ডলারের বিনিয়োগ সম্ভাবনা মোংলায় যুদ্ধজাহাজ দ্রুত মেরামতে বিশেষ ডকিং ফ্যাসিলিটি ; নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে নতুন দিগন্ত মতলব উত্তরে কলাবাগান থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার মতলব উত্তরে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় পা ভাঙল স্কুলছাত্র ফারহানের বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে সামার-২০২৬ সেশনের আইন ও ফার্মেসী বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত সুন্দরবনে সক্রিয় ১৫০ বন্যপ্রাণী শিকারি; গোয়েন্দা নজরদারিতে অপরাধী চক্র যুবসমাজ যত বেশি মাঠমুখী হবে, ততই তারা মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে থাকবে : আলমগীর সরকার

মতলব উত্তরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপনে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

মতলব উত্তর প্রতিনিধি:

পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজারে শনিবার (১৬ আগস্ট) উৎসবমুখর পরিবেশে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সকালে ছেংগারচর বাজারের শ্রী শ্রী কালাচাঁদ বিগ্রহ মন্দির প্রাঙ্গণ থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে পৌর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দিরে এসে শেষ হয়।

পরে মন্দির প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। জন্মাষ্টমী শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, এটি আমাদের সামগ্রিক সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। এই ধরনের উৎসব সমাজে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সরকারের পক্ষ থেকে সব ধর্মীয় উৎসবে সহযোগিতা অব্যাহত থাকবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক।

পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন কমিটির আহ্বায়ক বিমল দাসের সভাপতিত্বে ও সদস্য সচিব নয়ন দাসের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মতলব উত্তর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, সদস্য রাধে শ্যাম রায়, শ্রী শ্রী কালাচাঁদ বিগ্রহ মন্দিরের সভাপতি বাবু যুদিষ্টি, সাধারণ সম্পাদক মনোরঞ্জন দেবনাথ প্রমুখ।

অনুষ্ঠানে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা