September 26, 2026, 4:48 am
শিরোনামঃ
বাগেরহাটে ক্যাথলিক চার্চে ভাঙচুর, পুকুর থেকে মা মারিয়ার মূর্তি উদ্ধার; যুবক গ্রেপ্তার চাঁদপুরে নদীতে নিখোঁজ যুবকের পরিচয় সনাক্ত, উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস উপলক্ষে চূড়ান্ত প্রস্তুতি ও দায়িত্ব বণ্টন সভা হাজীগঞ্জে প্রবীণকে মারধর-হেনস্তা: মব সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ মালয়েশিয়ায় রোবোটিক্স প্রতিযোগিতায় কেএফটি কলেজিয়েট স্কুলের দুই শিক্ষার্থী স্বর্ণপদক অর্জন শুধু ভালো ফলাফল নয়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে উঠতে হবে : বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাড. বোরহান উদ্দিন কোরআনে হাফেজ হলেই কি জান্নাত নিশ্চিত ; কোরআনের আলোকে পর্যালোচনা! চাঁদপুরে নিখোঁজ স্কুলছাত্র বান্দরবানের দুর্গম পাহাড়ে উদ্ধার বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, মোংলা থেকে ৭২০ কিলোমিটার দূরে মতলবে অগ্নিকাণ্ডে পুড়ল ৫ পরিবারের বসতঘর, আহত ২

মতলব উত্তরে সটাকীতে যুবসমাজের উদ্যোগে ৪র্থ বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সটাকী এলাকায় যুবসমাজের উদ্যোগে ও সকল কবরবাসীর মাগফিরাত কামনায় ৪র্থ বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) বাদ যোহর থেকে মধ্যরাত পর্যন্ত সটাকী সরকার বাড়ী জামে মসজিদ প্রাঙ্গণে দিনব্যাপী এই ধর্মীয় মাহফিল অনুষ্ঠিত হয়।

ওয়াজ ও দোয়া মাহফিলে বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব সোলাইমান আহম্মেদ মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. শাহাদাত আলম (সুমন)। মাহফিলে প্রধান মেহমান হিসেবে বক্তব্য প্রদান করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ঢাকা) এর উপপরিচালক মো. শামসুল আলম (বাদল)।

প্রধান বক্তা হিসেবে ওয়াজ পেশ করেন ঢাকার নারিন্দা এলাকার দারুল উলুম আহসানিয়া কামিল মাদ্রাসার মুদাররিস মাওলানা মুফতি মোহাম্মদ মাকসুদুল হাসান। তিনি তার বয়ানে ইসলামের মৌলিক শিক্ষা, নৈতিকতা, সমাজে শান্তি প্রতিষ্ঠা এবং পরকালের প্রস্তুতির বিষয়ে গুরুত্বারোপ করেন।

মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ষাটনল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. বশির মেম্বারসহ সটাকী এলাকার যুবসমাজ। মাহফিলে আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা