September 28, 2026, 10:24 pm
শিরোনামঃ
বাগেরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত নারীদের মসজিদে সালাত আদায় : কোরআন ও সহীহ হাদিসের আলোকে মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬ উদযাপন মাদকের আগ্রাসন ঠেকাতে ডোপ টেস্ট সনদ চালু সময়ের দাবি বাগেরহাটে ক্যাথলিক চার্চে ভাঙচুর, পুকুর থেকে মা মারিয়ার মূর্তি উদ্ধার; যুবক গ্রেপ্তার চাঁদপুরে নদীতে নিখোঁজ যুবকের পরিচয় সনাক্ত, উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস উপলক্ষে চূড়ান্ত প্রস্তুতি ও দায়িত্ব বণ্টন সভা হাজীগঞ্জে প্রবীণকে মারধর-হেনস্তা: মব সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ মালয়েশিয়ায় রোবোটিক্স প্রতিযোগিতায় কেএফটি কলেজিয়েট স্কুলের দুই শিক্ষার্থী স্বর্ণপদক অর্জন

মতলব উত্তরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ডাবল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; টাইব্রেকারের রোমাঞ্চে ছেংগারচর পৌর কিংস ইলেভেনের জয়

মমিনুল ইসলাম:

চাঁদপুরের মতলব উত্তরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ডাবল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর এক রোমাঞ্চকর ম্যাচে টাইব্রেকারে ৪-৩ গোলে রেপার শুভ স্পোর্টিং ক্লাবকে হারিয়ে জয় তুলে নিয়েছে পৌর কিংস ইলেভেন।

রোববার (২৮ জুন) অনুষ্ঠিত ম্যাচটি নির্ধারিত ৬০ মিনিটে উভয় দলের আক্রমণ-পাল্টা আক্রমণে জমে উঠলেও কোনো দলই গোলের দেখা পায়নি। ফলে ম্যাচের ফল নির্ধারণে গড়ায় টাইব্রেকারে। সেখানে স্নায়ুচাপের লড়াইয়ে ৪-৩ ব্যবধানে জয় নিশ্চিত করে পৌর কিংস ইলেভেন।

খেলায় দুর্দান্ত গোলরক্ষণ ও অসাধারণ নৈপুণ্য প্রদর্শনের জন্য বিজয়ী দলের গোলরক্ষক মো. সাকিব ম্যাচসেরা খেলোয়াড় নির্বাচিত হন।

ম্যাচে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সহ-কোষাধ্যক্ষ বশির আহমেদ সরকার। সভাপতিত্ব করেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ ব্যাপারী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশেক মাহমুদ সংগ্রাম, পৌর যুবদলের সদস্য সচিব আলম সরকার, মতলব উত্তর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক পলাশ সরকার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ তোতা মিয়া সরকার এবং পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ রাজিব।

প্রধান অতিথির বক্তব্যে বশির আহমেদ সরকার বলেন, যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। তরুণদের খেলাধুলার মাধ্যমে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও ইতিবাচক সমাজ গঠনে এগিয়ে আসতে হবে।

সভাপতির বক্তব্যে ওসি কামরুল হাসান বলেন, মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য একটি বড় হুমকি। এ থেকে রক্ষা পেতে সবাইকে সচেতন হতে হবে এবং খেলাধুলাসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকতে হবে।

মাঠজুড়ে দর্শকদের ব্যাপক উপস্থিতি ও উচ্ছ্বাসে ম্যাচটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলামুখী করে মাদক ও অপরাধ থেকে দূরে রাখার লক্ষ্যেই এ ধরনের টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা