August 14, 2026, 2:09 am
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

মতলব উত্তরে ৫০০কেজি জাটকা জব্দ!

মমিনুল ইসলাম:
Oplus_131072

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার অভিযান চালিয়ে ৫০০ কেজি জাটকা জব্দ করেছে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও মতলব উত্তর থানা পুলিশ।

আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন মতলব উত্তর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের (প্রথম সংশোধিত) আওতায় উপজেলার এখলাশপুর বেড়িবাঁধ এলাকায় অটোরিকশা যোগে পরিবহনকালে ৫০০ কেজি জাটকা ইলিশ জব্ধ করা হয়। পরবর্তীতে জব্ধকৃত মাছ বিভিন্ন এতিমখানায় ও দুস্থ মানুষের মধ্যে বিতরন করা হয়।

এছাড়া পরিবহনকারীকে মোবাইল কোর্টের আওতাধীন মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর ৫(১) ধারায় ৫০০০ টাকা অর্থদন্ড দেয়া হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা।

এ সময় উপস্থিত ছিলেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক, মৎস্য অফিসের প্রতিনিধি ইমাম হোসেন।

সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা জানান, মেঘনায় ১ মার্চ থেকে ৩০ এপ্রিল দুই মাস ইলিশের অভয়াশ্রমে মাছ ধরা নিষেধ। অভয়াশ্রম ও জাটকা রক্ষা কর্মসূচি বাস্তবায়নে অভিযান পরিচালনা করে মোবাইল কোর্টের আওতায় আনা হচ্ছে। জাটকা রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা