September 9, 2026, 10:20 pm
শিরোনামঃ
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৭টি পরিবার পেল ১ কোটি ৩১ লাখ টাকার আর্থিক সহায়তা বাগেরহাটে জলাতঙ্কের ঝুঁকি রোধে বেওয়ারিশ ও গৃহপালিত কুকুরকে টিকাদান কর্মসূচি শুরু মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত বাগেরহাটে প্রসূতির জরায়ু-মূত্রথলি কাটার অভিযোগে মানববন্ধন কোটচাঁদপুরের প্রবীণ সাংবাদিক শেখ নজরুল ইসলামের মৃত্যু আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় মতলব উত্তরে গ্ৰীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে চাঁদা আদায়ের অভিযোগ পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার গ্রেপ্তারের তথ্য দেরিতে প্রকাশ মতলব উত্তরে পৃথক ঘটনায় কিশোরীসহ দুজনের আত্মহত্যা মোংলা-ঘাষিয়াখালী চ্যানেলের আগ্রাসন ; মানচিত্র থেকে মুছে যাচ্ছে রামপালের জনপদ

মতলব উত্তর অবৈধ ট্রাক্টরে কেড়ে নিলো বৃদ্ধার প্রাণ!

মমিনুল ইসলাম:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বেপরোয়া অবৈধ ট্রাক্টরের চাপায় পৃষ্ঠ হয়ে নুরজাহান বেগম (৫৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এসময় আরো এক শিশু গুরুতর আহত হয়।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারী) বিকেলে ছেংগারচর পৌরসভার সুগন্ধি বেরিবাদের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরজাহান বেগম কলাকান্দা ইউনিয়নের দশানী গ্রামের রফিকুল ইসলাম বাবুর্চির স্ত্রী এবং আহত শিশু মুরসালীন (৫) মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন আছে। এ ঘটনার সততা নিশ্চিত করেছেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলায়

ছেংগারচর পৌরসভার সুগন্ধি বেরিবাদের সড়কে বিকেলে আব্দুর রহিম এন্টারপ্রাইজ নামে ট্রাক্টরটি ইট নিয়ে অন্য স্থানে নিয়ে যাচ্ছিল। তখনি নুরজাহান বেগম তার নাতীকে নিয়ে রাস্তা পারাপার হওয়ার সময় পিছন থেকে আশা দ্রুতগামী ওই আব্দুর রহিম এন্টারপ্রাইজের ট্রাক্টরের চাপায় পৃষ্ঠ হয়ে নুরজাহান বেগম ঘটনাস্থলেই মারা যান। ওই ট্রাক্টরটি অবৈধ ভাবে মালামাল নিয়ে পরিবহণ করে। যা সরকারি ভাবে নিষিদ্ধ ওইসব ট্রাক্টর সড়কে চলাচলের।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হক জানান, সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নুরজাহান বেগম মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। এ বিষয়ে থানায় মামলা প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা