August 10, 2026, 12:48 pm
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাচনী প্রস্তুতি সভা

মমিনুল ইসলাম :

চাঁদপুর, মতলন উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কেন্দ্র ভিত্তিক নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (৮ ডিসেম্বর) বিকেলে রাঢ়ীকান্দি দারুচ্ছুন্নাত দাখিল মাদ্রাসার সভা কক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। তাই নির্বাচন সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধ্য হয়ে কাজ করতে হবে। প্রতিটি কেন্দ্রে একটি করে কেন্দ্র কমিটি গঠন করতে হবে। নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন হয় এমন কোন কাজ করা যাবে না।

তিনি আরো বলেন, আগামী ৭ জানুয়ারি নির্বাচন। ঐ দিন সবাই নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদের প্রার্থীকে বিজয়ী করতে হবে। আমরা চাঁদপুর-২ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতিকের প্রার্থীকে বিপুল ভোটে জয়লাভ করিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিবো ইনশাআল্লাহ।

সভাপতিত্ব করেন- ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন সরকার। ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য সরকার মো. আলাউদ্দিনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ¦ খাজা আহাম্মদ, উপজেলা যুবলীগের লীগের সদস্য রেজোয়ান খন্দকার, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি গোলাম মোস্তফা, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি পারভীন আক্তার, আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য বিল্লাল হোসেন, ওয়াহিদুজ্জামান, উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা আমিনুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মাসুদ মেম্বার, জেলা মোটর শ্রমিকলীগের সভাপতি মাসুদ সরকার, উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক ওয়াছ কুরুনী, ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক সোলায়মান, সাংগঠনিক সম্পাদক সোহেল প্রধান, দপ্তর সম্পাদক রিমন বাগ, যুবলীগ নেতা মানিক বাগ, কবির হোসেন, যুবলীগ নেতা জুয়েল, সুমন প্রধান, ফতেপুর পশ্চিম ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মানিক মোল্লা, সহ-সভাপতি সোহেল রানা বাবু, সাধারণ সম্পাদক মেহেদী হাসন কাজল, যুগ্ম সাধারণ সম্পাদক শান্ত ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফয়েজ আহমদ, সাবেক ছাত্রনেতা আরিফুর রহমান মিয়াজি প্রমুখ।

পরে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমের বড় ছেলে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপুর আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নিরবতা পালন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা