November 25, 2026, 1:08 am
শিরোনামঃ
ধনাগোদা নদী জুড়ে অবৈধ ফাঁদের সাম্রাজ্য! দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত চীনের এক কর্মকর্তার মৃত্যুদণ্ড, বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক তৎপরতা, মিয়ানমারের ওপর চাপ বাড়াতে চায় বাংলাদেশ জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান প্রধানমন্ত্রীর, এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়াল ঢাকা শিক্ষা বোর্ড**

মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি’র মতবিনিময়

মতলব উত্তর প্রতিনিধি :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে মতলব উত্তর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদ মোবারক এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৩ নভেম্বর সোমবার সন্ধ্যায় থানা কার্যালয়ে আয়োজিত এই সভায় মতলব উত্তর উপজেলা সার্বিক আইন শৃঙ্খলা নিয়ে আলোচনা পর্যালোচনা করা হয়।

এসময় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, পুলিশ সাংবাদিক ভাই ভাই। গনমাধ্যমের যেকোনো কাজে যাতে পুলিশ সাংবাদিক ভ্রাতৃত্ব বজায় থাকে। সেদিকে খেয়াল দৃষ্টি রাখতে হবে। মতলব উত্তর আইন শৃঙ্খলা ও মাদক প্রতিরোধে সাংবাদিকদের পক্ষ থেকে যেকোনো সহযোগিতা থাকবে।

ওসি মোঃ রাশেদ মোবারক বলেন, পুলিশ বরাবরই জনগণের বন্ধু। সেই ধারাবাহিকতায় আমি আপনাদেরকে নিয়ে কাজ করব। যেকোনো বিষয় আপনাকে তথ্য দিয়ে সহযোগীতা করবেন। আমি এই উপজেলাকে মাদকমুক্ত রাখতে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমি সবসময় প্রস্তুত আছি।

মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরাফাত আল-আমিন এর পরিচালনায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি অ্যাড. আলমাছ মিয়া, সাবেক সভাপতি আব্দুল লতিফ মিয়াজী, সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন বাদশা, সাবেক সদস্য সচিব মমিনুল ইসলাম, বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক সিপাহি আল-আমীন, অর্থ বিষয়ক সম্পাদক বাবুল মুফতী, উপদেষ্টা সদস্য দেওয়ান সালাউদ্দিন, বর্তমান দপ্তর সম্পাদক শাহাদাৎ হোসেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা