September 9, 2026, 11:08 pm
শিরোনামঃ
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৭টি পরিবার পেল ১ কোটি ৩১ লাখ টাকার আর্থিক সহায়তা বাগেরহাটে জলাতঙ্কের ঝুঁকি রোধে বেওয়ারিশ ও গৃহপালিত কুকুরকে টিকাদান কর্মসূচি শুরু মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত বাগেরহাটে প্রসূতির জরায়ু-মূত্রথলি কাটার অভিযোগে মানববন্ধন কোটচাঁদপুরের প্রবীণ সাংবাদিক শেখ নজরুল ইসলামের মৃত্যু আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় মতলব উত্তরে গ্ৰীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে চাঁদা আদায়ের অভিযোগ পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার গ্রেপ্তারের তথ্য দেরিতে প্রকাশ মতলব উত্তরে পৃথক ঘটনায় কিশোরীসহ দুজনের আত্মহত্যা মোংলা-ঘাষিয়াখালী চ্যানেলের আগ্রাসন ; মানচিত্র থেকে মুছে যাচ্ছে রামপালের জনপদ

মতলব উত্তর উপজেলা বিএনপির সভাপতির মৃত্যুতে তানভীর হুদার শোক

মমিনুল ইসলাম:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা বিএনপির সভাপতি, বৃহত্তর মতলব উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাড. ফজলুল হক সরকার হান্নান মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহে রাজিউন)।

আজ রবিবার (৬ এপ্রিল) দুপুরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুতে রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন মহলের ব্যক্তিবর্গ শোক প্রকাশ করেছেন। মরহুমের সকল ভুলগুলো ক্ষমা করে দিয়ে আল্লাহ যাতে তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করে সেজন্য সকলেই দোয়া করেন।

মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল হুদার পুত্র তানভীর হুদা। শোক বার্তায় তিনি বলেন, মতলব উত্তর উপজেলা বিএনপির সভাপতি ফজলুল হক সরকার হান্নান চাচা আমাদের দলের জন্য একজন নিবেদিত প্রাণ ছিলেন। আমরা তাকে হারিয়ে একজন আদর্শ নেতাকে হারালাম। মহান আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, আমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা