July 25, 2026, 2:01 pm
শিরোনামঃ
মালয়েশিয়ায় মারা গেলেন ছেংগারচরের সাবেক দুইবারের মেয়র রফিকুল আলম জজ মোংলা-বাগেরহাট মহাসড়কের ২০ কিলোমিটারের বেহাল দশা, যানবাহন চলাচলে ভোগান্তি সাদুল্ল্যাপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে তাজুল ইসলাম মিয়াজিকে গ্রামবাসীর সমর্থন ঘোষণা অভাব আর মানসিক অশান্তির কাছে হার মানলেন নিরমল দাস, কেরির ট্যাবলেট খেয়ে বৃদ্ধের মৃত্যু মতলবে ভয়াবহ অগ্নিকাণ্ডে তুলার মিল পুড়ে ছাই মতলব উত্তরে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ, মাদকের বিরুদ্ধে শপথ গ্রহণ ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক মতলব উত্তরে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ড বাবার দেওয়া মাদক মামলার পর মানসিক চাপে যুবকের আত্মহত্যা? ছেংগারচরে হিন্দু সম্প্রদায়ের ৪৩ পরিবারের মাঝে খাদ্য সহায়তার চাল বিতরণ

মতলব উত্তর উপজেলা বিএনপির সভাপতি ফজলুল হক সরকারের মৃত্যুতে ড. জালাল উদ্দিনের শোক

মমিনুল ইসলাম:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা বিএনপির সভাপতি, বৃহত্তর মতলব উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান বাংলাদেশ পাটচাষী সমিতির সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. ফজলুল হক সরকার হান্নান মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহে রাজিউন)।

আজ রবিবার (৬ এপ্রিল) দুপুরে ঢাকার হৃদরোগ ইনষ্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। এর আগে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি হাসপাতেল ভর্তি হন।

মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি স্ত্রী ও ১ ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন মহলের ব্যক্তিবর্গ শোক প্রকাশ করেছেন। মরহুমের সকল ভুলগুলো ক্ষমা করে দিয়ে আল্লাহ যাতে তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করে সেজন্য সকলেই দোয়া করেন।

মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয়  কার্যনির্বাহী কমিটির  সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন। শোক বার্তায় তিনি বলেন, মতলব উত্তর উপজেলা বিএনপির সভাপতি ফজলুল হক সরকার হান্নান দীর্ঘদিন ধরে উপজেলা বিএনপির দায়িত্ব পালন করে আসছিলেন। দলের দুর্দিনে তিনি দলকে চালিয়ে নিতে অক্লান্ত পরিশ্রম করেছেন। তার মত একজন দলবান্ধব গুনীজনকে হারিয়ে আমরা যেন অনেক কিছু হারিয়ে ফেললাম। তার কর্মকাহিনী আমাদের কাছে চির স্বরণীয় হয়ে থাকবে। মহান আল্লাহ তায়ালা মরহুমকে পরকালে ভালো রাখুক এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন, আমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা