September 11, 2026, 1:07 am
শিরোনামঃ
সুন্দরবনের আতঙ্ক ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ, জমা পড়ল বিপুল অস্ত্র সাউথ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মতলব উত্তরের প্রবাসী নিহত বীর মুক্তিযোদ্ধা ফজলুল করিম শিকদারকে রাষ্ট্রীয় মর্যাদায় হরিনা কবরস্থানে দাফন বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৭টি পরিবার পেল ১ কোটি ৩১ লাখ টাকার আর্থিক সহায়তা বাগেরহাটে জলাতঙ্কের ঝুঁকি রোধে বেওয়ারিশ ও গৃহপালিত কুকুরকে টিকাদান কর্মসূচি শুরু মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত বাগেরহাটে প্রসূতির জরায়ু-মূত্রথলি কাটার অভিযোগে মানববন্ধন কোটচাঁদপুরের প্রবীণ সাংবাদিক শেখ নজরুল ইসলামের মৃত্যু আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় মতলব উত্তরে গ্ৰীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে চাঁদা আদায়ের অভিযোগ

মতলব উত্তর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. ফজলুল হক সরকার হান্নানের ইন্তেকাল

মমিনুল ইসলাম:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা বিএনপি’র সভাপতি, বৃহত্তর মতলব উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুল হক সরকার হান্নান (৮৪) ঢাকা হৃদরোগ ইন্সটিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (৬ এপ্রিল) ২ঘটিকার সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিষয়টি নিশ্চিত করছেন মতলব উত্তর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক জিতু।

মৃত্যুকালে তার স্ত্রী, ১ছেলে ও ১মেয়ে অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানান আগামীকাল সোমবার ১০ঘটিকার সময় নিশ্চিন্তপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। অ্যাডভোকেট ফজলুল হক সরকার হান্নান মতলব উত্তর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের ব্রাহ্মণচক গ্রামের কৃতি সন্তান।

তার মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, চাঁদপুর জেলা বিএনপি, মতলব উত্তর উপজেলা বিএনপি’সহ বিভিন্ন মহল শোক প্রস্তাব জানিয়েছেন।

বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. জালাল উদ্দিন শোক বার্তায় জানান, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুল হক সরকার হান্নান দেশকে ভালোবেসে নিজের জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধ করেছেন। আর পরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে বিএনপিতে যোগ দান করেন তিনি। আজীবন ন্যায় ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম করেছেন এ নেতা।

চাঁদপুর জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা শোক বার্তায় জানান, মতলব উত্তর উপজেলা বিএনপির সভাপতি ফজলুল হক সরকার হান্নান চাচা আমাদের দলের জন্য একজন নিবেদিত প্রাণ ছিলেন। তিনি আমার বাবা সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার ঘনিষ্ঠ সহচর ছিলেন। আমরা তাকে হারিয়ে একজন আদর্শ নেতাকে হারালাম। মহান আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, আমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা