August 10, 2026, 3:22 pm
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

মতলব উত্তর উপজেলা যুবদলের সদ্য দায়িত্বপ্রাপ্ত কমিটির আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সদ্য দায়িত্বপ্রাপ্ত কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ মে) ঢাকার একটি রেস্টুরেন্টে মতলব উত্তর উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন।

উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু’র সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ সোহেল এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক জিতু, সদস্য আলমগীর হোসেন সরকার, সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন, যুব বিষয়ক সম্পাদক ফেরদৌস ইসলাম সোহেল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান সাগর, সদস্য এডভোকেট বিল্লাল হোসেন।

কোরআন তেলাওয়াত করেন উপজেলা যুবদলের সদস্য ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, যুবদলকে বিএনপির ভ্যানগার্ড অভিহিত করে গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যুবদল প্রতিষ্ঠা করেছিলেন বলেই আমাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের পরামর্শে সংগঠনের কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে তৃণমূল পর্যায়ে যুবদলকে শক্তিশালী করতে কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি। সুতরাং যুবদলকে শক্তিশালী করতে ঢেলে সাজাতে রাজপথের ত্যাগী ও নির্যাতিতদের হাতেই যুবদলকে তুলে দেয়া হয়েছে। সামনের দিনে সকল ভেদাভেদ ভুলে সবাইকে রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

পরবর্তীতে মতলব উত্তর উপজেলা জাতীয়তাবাদী যুবদলের দুইজন কারা নির্যাতিত নেতাদের ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা