August 11, 2026, 5:05 pm
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

মতলব উত্তর থানার ওসি ও এস আই হানিফকে প্রত্যাহারের নির্দেশ

মতলব উত্তর প্রতিনিধি :

চাঁদপুরের মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন ও উপ-পরিদর্শক (এস আই) মোঃ আবু হানিফকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন।

আজ বৃহস্পতিবার কমিশনের জ্যেষ্ঠ সহকারী সচিব মোহাম্মদ শাহজালাল স্বাক্ষরিত এক চিঠিতে ওই বদলির নির্দেশ দেওয়া হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিবকে দেওয়া চিঠিতে বলা হয়, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন ও উপ-পরিদর্শক মোঃ আবু হানিফকে অংশগ্রহণমূলক নির্বাচনের স্বার্থে প্রত্যাহার করে উপযুক্ত কর্মকর্তা পদায়ন করার নিদেশ দিয়েছে নির্বাচন কমিশন।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের কার্যক্রম চলছে। এবার দেশের ৪৮১টি উপজেলায় ভোট হবে চারটি ধাপে। এর মধ্যে দুই ধাপের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। প্রথম ধাপে ১৫২টি উপজেলায় ভোট গ্রহণ ৮ মে এবং দ্বিতীয় ধাপে ১৬১টি উপজেলায় ভোট হবে ২১ মে।

প্রথম ধাপের উপজেলা পরিষদের নির্বাচনে ১৫ এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হয়। ৮মে নির্বাচন অনুষ্ঠিত হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা