September 9, 2026, 8:47 pm
শিরোনামঃ
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৭টি পরিবার পেল ১ কোটি ৩১ লাখ টাকার আর্থিক সহায়তা বাগেরহাটে জলাতঙ্কের ঝুঁকি রোধে বেওয়ারিশ ও গৃহপালিত কুকুরকে টিকাদান কর্মসূচি শুরু মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত বাগেরহাটে প্রসূতির জরায়ু-মূত্রথলি কাটার অভিযোগে মানববন্ধন কোটচাঁদপুরের প্রবীণ সাংবাদিক শেখ নজরুল ইসলামের মৃত্যু আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় মতলব উত্তরে গ্ৰীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে চাঁদা আদায়ের অভিযোগ পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার গ্রেপ্তারের তথ্য দেরিতে প্রকাশ মতলব উত্তরে পৃথক ঘটনায় কিশোরীসহ দুজনের আত্মহত্যা মোংলা-ঘাষিয়াখালী চ্যানেলের আগ্রাসন ; মানচিত্র থেকে মুছে যাচ্ছে রামপালের জনপদ

মতলব উত্তর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত!

মতলব উত্তর প্রতিনিধি:

চাঁদপুরের মতলব উত্তরে সন্ত্রাস, জঙ্গীবাদ,মাদক,ইভটিজিং,বাল্যবিবাহ, চুরি,ডাকাতি ও অবৈধভাবে বালু উত্তোলন প্রতিরোধের লক্ষ্যে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে মতলব উত্তর থানার সার্ভিস ডেলিভারি সেন্টারে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক।

মতলব উত্তর থানার এসআই আবু জাফরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) প্রদীপ সাহাসহ থানার অন্যান্য কর্মকর্তা, রাজনৈতিক, ব্যবসায়ী, সাংবাদিক, ব্যাবসায়ীসহ সুশীল সমাজের ব্যাক্তিবর্গ।

এসময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ মাদক নির্মূল, বাজার এলাকায় যানজট নিরসনে পুলিশের সহযোগিতা চেয়ে বক্তব্য রাখেন স্থানীয় ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও ইউনিয়নের বিভিন্ন এলাকার জনসাধারণ।

ওসি মো. রবিউল হক তার বক্তব্যে, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কমিউনিটি পুলিশিং কমিটির সকল নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন। বিশেষ মাদক ও ইভটিজিংয়ের সোচ্চার ভুমিকা রাখা সহ পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য অনুরোধ জানান।

ওসি বলেন, যেকোন ছোট খাটো ঘটনায় স্থানীয় কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দ সুরাহা দেওয়ার চেস্টা করবেন। না পারলে পুলিশের সহযোগীতা নিবেন এবং বড় ঘটনা হলে সাথে সাথে পুলিশকে জানাবেন। আমরা পুলিশ বাহিনী আছি আপনাদের পাশে। অপরাধ নির্মূলে ও জনগণকে সেবা দিতে মতলব উত্তর থানা পুলিশ সবসময় প্রস্তুত আছে। আমি সকলের সহযোগীতা চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা