September 10, 2026, 2:15 am
শিরোনামঃ
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৭টি পরিবার পেল ১ কোটি ৩১ লাখ টাকার আর্থিক সহায়তা বাগেরহাটে জলাতঙ্কের ঝুঁকি রোধে বেওয়ারিশ ও গৃহপালিত কুকুরকে টিকাদান কর্মসূচি শুরু মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত বাগেরহাটে প্রসূতির জরায়ু-মূত্রথলি কাটার অভিযোগে মানববন্ধন কোটচাঁদপুরের প্রবীণ সাংবাদিক শেখ নজরুল ইসলামের মৃত্যু আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় মতলব উত্তরে গ্ৰীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে চাঁদা আদায়ের অভিযোগ পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার গ্রেপ্তারের তথ্য দেরিতে প্রকাশ মতলব উত্তরে পৃথক ঘটনায় কিশোরীসহ দুজনের আত্মহত্যা মোংলা-ঘাষিয়াখালী চ্যানেলের আগ্রাসন ; মানচিত্র থেকে মুছে যাচ্ছে রামপালের জনপদ

মতলব উত্তর ১৪নং সুলতানাবাদ ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক খোকন অসুস্থ, সকলের কাছে দোয়ার আবেদন

নিজস্ব প্রতিবেদক :

চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ১৪নং সুলতানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক খোকন অসুস্থ হয়ে পড়েছেন। বর্তমানে তিনি রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ তিনি শারীরিকভাবে অসুস্থ অনুভব করছিলেন। পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাঁকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

চেয়ারম্যান খোকনের অসুস্থতার সংবাদে ইউনিয়ন জুড়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক সহকর্মী ও সাধারণ মানুষ তাঁর দ্রুত সুস্থতা কামনা করে দোয়া কামনা করেছেন। তাঁর সুস্থ্যতা কামনায় অনেকে সামাজিক মাধ্যমে দোয়া চেয়ে পোষ্ট করতেও দেখা গেছে।

অসুস্থ অবস্থায় চেয়ারম্যান আবু বকর সিদ্দিক খোকন তাঁর প্রিয় ইউনিয়নবাসীসহ চাঁদপুর জেলার সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন, যেন তিনি দ্রুত আরোগ্য লাভ করে আবারও জনগণের সেবায় ফিরে আসতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা