September 8, 2026, 5:01 pm
শিরোনামঃ
কোটচাঁদপুরের প্রবীণ সাংবাদিক শেখ নজরুল ইসলামের মৃত্যু আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় মতলব উত্তরে গ্ৰীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে চাঁদা আদায়ের অভিযোগ পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার গ্রেপ্তারের তথ্য দেরিতে প্রকাশ মতলব উত্তরে পৃথক ঘটনায় কিশোরীসহ দুজনের আত্মহত্যা মোংলা-ঘাষিয়াখালী চ্যানেলের আগ্রাসন ; মানচিত্র থেকে মুছে যাচ্ছে রামপালের জনপদ বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর ভারপ্রাপ্ত সভাপতি রানু মজুমদার মতলব উত্তরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মায়ের হাত ধরে হাঁটছিল শিশু ফারিয়া, বেপরোয়া ট্রলির ধাক্কায় কেড়ে নিল প্রাণ মতলব দক্ষিণে ৪৩ শিক্ষাপ্রতিষ্ঠানের ৮৩২ শিক্ষার্থী পেলে ফুটবল বুট

মতলব দক্ষিণ উপজেলার সাবেক চেয়ারম্যান বি. এইচ. এম. কবির আহমেদের সুস্থতা কামনায় দোয়ার আহ্বান

মতলব দক্ষিণ (চাঁদপুর):

মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান জনাব বি. এইচ. এম. কবির আহমেদ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাঁর শারীরিক অবস্থার উন্নতির জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন জনাব কবির আহমেদ। পরে পরীক্ষা-নিরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হলে তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তিনি রয়েছেন।

দীর্ঘদিন ধরে মতলব দক্ষিণের উন্নয়ন, সাধারণ মানুষের কল্যাণ এবং রাজনৈতিক অঙ্গনের নেতৃত্বে ভূমিকা রাখা এই জনপ্রতিনিধির অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমসহ স্থানীয় জনমনে উদ্বেগের সৃষ্টি হয়েছে। তাঁর দ্রুত সুস্থতা কামনা করে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা দোয়া অনুষ্ঠান করছেন।

আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জানান, বি. এইচ. এম. কবির আহমেদ মতলব দক্ষিণবাসীর অত্যন্ত প্রিয় ও নিবেদিতপ্রাণ নেতা। এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে তাঁর ভূমিকা অনন্য। তাঁরা দেশবাসীর কাছে তাঁর দ্রুত আরোগ্য কামনায় দোয়া ও প্রার্থনা করার আহ্বান জানান।

এদিকে তাঁর পরিবারও সবার কাছে অনুরোধ জানিয়েছেন—“আপনাদের ভালোবাসা ও দোয়ায় তিনি দ্রুত সুস্থ হয়ে ফিরে আসবেন, ইনশা’আল্লাহ।”

মতলব দক্ষিণবাসীসহ রাজনৈতিক অঙ্গন থেকে জনাব বি. এইচ. এম. কবির আহমেদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা