আজ ০৭ ডিসেম্বর ২০২৫, রবিবার সকাল ১১টায় মতলব সরকারি কলেজে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। কলেজের ০৭ জন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর অবসর ও চাকরি পরিবর্তন উপলক্ষে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
সংবর্ধনাপ্রাপ্তরা হলেন—
জনাবা নুরুন নাহার, সহকারী অধ্যাপক
জনাব কাওছার রশিদ, সহকারী অধ্যাপক
জনাব মুহাম্মদ জাকির হোসেন, সহকারী অধ্যাপক
জনাব মুহাম্মদ মুস্তাফিজুর রহমান পাটোয়ারী, প্রভাষক
জনাব রফিকুল ইসলাম সরকার, প্রদর্শক
জনাব অশোক কুমার রায়, প্রদর্শক
জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন, অফিস সহকারী
জনাবা অফিরুন নেছা, অফিস সহায়ক
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবুল কালাম আজাদ। তিনি তাঁর বক্তব্যে বিদায়প্রাপ্তদের দীর্ঘ কর্মজীবনের নিষ্ঠা, কর্মদক্ষতা এবং কলেজের প্রতি অবদানের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানান।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক ও শিক্ষক পরিষদের সম্পাদক জনাব মোঃ মোস্তাফিজুর রহমান। তিনি বিদায়প্রাপ্তদের শিক্ষা প্রতিষ্ঠান গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ও শিক্ষার্থীদের প্রতি তাঁদের আন্তরিকতার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের জ্যেষ্ঠ প্রভাষক জনাব বিপুল সাহা ও জনাব আইনুন্নাহার কাদরী। তাঁদের সঞ্চালনায় পুরো অনুষ্ঠানটি সৌহার্দ্য, আবেগ ও শ্রদ্ধায় পরিপূর্ণ হয়ে ওঠে।
বক্তারা সবাই বিদায়প্রাপ্তদের জীবন-মান উন্নতি, সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করেন। কলেজ পরিবারের পক্ষ থেকে তাঁদেরকে ক্রেস্ট, ফুল এবং স্মারক উপহার প্রদান করা হয়।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মিলনমেলা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিদায়প্রাপ্তদের সম্মাননা জানানো হয়।