সারাদেশের ন্যায় যথাযোগ্য শ্রদ্ধায় চাঁদপুর মতলব দক্ষিণ উপজেলার মতলব সরকারি ডিগ্রি কলেজে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়।
আজ ১৪ শনিবার শহিদদের স্মরণে দ্বীপ্ত বাংলার পাদদেশে পুষ্পাঞ্জলি অর্পণ এবং কলেজ শিক্ষক মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলার ঐতিহ্যবাহী নিউ হোস্টেল মাঠে অবস্থিত দীপ্ত বাংলায় পুষ্প অর্পণ করে ১৯৭১-এর সকল শহীদদের শ্রদ্ধা-জ্ঞাপন করেন, মতলব সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল কালাম আজাদ, শিক্ষক পরিষদের সম্পাদক ও প্লাটুন মেন্টর কাওছার রশিদ,ভারপ্রাপ্ত প্লাটুন কমান্ডার অশোক কুমার রায়, সকল শিক্ষক-শিক্ষীকামন্ডলী এবং মতলব সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের সকল ক্যাডেটবৃন্দ।
আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবুল কালাম আজাদ।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক জনাব মু. জাকির হোসেন, সহকারী অধ্যাপক জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, জ্যেষ্ঠ প্রভাষক জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, জ্যেষ্ঠ প্রভাষক জনাব মোহাম্মদ কামাল হোসেন, প্রভাষক জনাব মোহাম্মদ রবিউল ইসলাম মিজি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জ্যেষ্ঠ প্রভাষক জনাব বিপুল সাহা ও জ্যেষ্ঠ প্রভাষক জনাব আইনুন্নাহার কাদরী।
এই সময় কলেজের স্কাউট সদস্য সহ অন্যান্য ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।