November 24, 2026, 3:59 am
শিরোনামঃ
দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত চীনের এক কর্মকর্তার মৃত্যুদণ্ড, বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক তৎপরতা, মিয়ানমারের ওপর চাপ বাড়াতে চায় বাংলাদেশ জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান প্রধানমন্ত্রীর, এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়াল ঢাকা শিক্ষা বোর্ড** ধনাগোদা নদীতে অবৈধ জাগ: বাধাগ্রস্ত পানিপ্রবাহ, নাব্যতা সংকট ও ধ্বংসের মুখে মৎস্যসম্পদ!

মতলব সেতুর অ্যাপ্রোচ সড়কে ভাঙ্গন, জনমনে আতঙ্ক

মমিনুল ইসলাম, মতলব (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুরের মতলব ধনাগোদা নদীর উপর নির্মিত ‘মতলব সেতু’র উত্তর পাশের অ্যাপ্রোচ সড়কে ভাঙ্গন দেখা দিয়েছে। প্রবল বৃষ্টিতে এ ভাঙন সৃষ্টি হয়েছে। যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা। আতঙ্কে দিন কাটছে লাখো মানুষের।

শুক্রবার (১০ জুলাই) বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, বৃষ্টির কারনে জনগুরুত্বপূর্ণ এ সড়কটি এখন যেনো মরণফাঁদে পরিনত হয়েছে। এ সেতুর উপর দিয়ে প্রতিদিন চাঁদপুর, নোয়াখালী, লক্ষীপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে এবং ঢাকা থেকে হাজার হাজার মানুষ চলাচল করে। মতলব সেতুর উত্তর পার্শ্বের বাইশপুর এলাকার বড় সুরঙ্গ হয়েছে। দ্রুত সময়ের মধ্যে মেরামত করা না হলে ভেঙে যেতে পারে মতলব সেতুর সড়ক।

স্থানীয় এলাকাবাসী জানান, গত কয়েকমাস আগে এই সড়কের মেরামতের কাজ করেছেন একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। কিন্তু প্রবল বৃষ্টিতে পূর্বের ভাঙা মেরামত সড়কটি এখন অচলাবস্থা প্রায়। পথচারী মো. মিজানুর রহমান বলেন, এই রাস্তা দিয়ে আমরা প্রায়ই দিনে রাতে চলাচল করি। এখন এমন অবস্থা হইছে রাস্তার যে কোনো সময় বিপদ ঘটতে পারে।

স্থানীয় বাসিন্দা মো. তানভীর হোসেন বলেন, এই জায়গাটা প্রায় ভাঙ্গে। কয়েক মাস আগেও ভাঙ্গার পর মেরামত করা হয়েছিলো। এখন আবার বৃষ্টি হওয়ায় ভেঙে সুরঙ্গ তৈরি হয়ছে।

ইউপি সদস্য গোলাম নবী খোকন বলেন, এই ভাঙা সুরঙ্গ যদি দ্রুত সংস্কার না হয় তাহলে ব্রীজটি আস্তে আস্তে ভেঙে যাবে। প্রায় সময় এই জায়গায় সুরঙ্গ তৈরি হয়। স্থায়ীভাবে সড়কটি মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন রইলো।

অটোরিকশা আশরাফ আলী বলেন, বৃষ্টি হইলেই এইখান দিয়া ভাইঙ্গা যায়। রাস্তার এই অবস্থা দিয়া আমরা রিকশা চালাইতেও ভয় পাই। যদি গাড়ি উল্টাইয়া পইরা বিপদ হইয়া যায়। রাস্তাটি ঠিক করা খুবই দরকার।

জনদুর্ভোগ লাগব করতে সড়কটি স্থায়ীভাবে সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোড়ালো দাবী জানিয়েছে পথচারী ও এলাকাবাসী।

এ বিষয়ে মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কেএম ইশমাম বলেন, বৃষ্টির কারনে সড়কটি ভেঙে সুরঙ্গ হয়েছে। জায়গাটি সরেজমিনে পরিদর্শন করেছি। মেরামতের কাজ চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা