September 26, 2026, 3:14 am
শিরোনামঃ
বাগেরহাটে ক্যাথলিক চার্চে ভাঙচুর, পুকুর থেকে মা মারিয়ার মূর্তি উদ্ধার; যুবক গ্রেপ্তার চাঁদপুরে নদীতে নিখোঁজ যুবকের পরিচয় সনাক্ত, উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস উপলক্ষে চূড়ান্ত প্রস্তুতি ও দায়িত্ব বণ্টন সভা হাজীগঞ্জে প্রবীণকে মারধর-হেনস্তা: মব সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ মালয়েশিয়ায় রোবোটিক্স প্রতিযোগিতায় কেএফটি কলেজিয়েট স্কুলের দুই শিক্ষার্থী স্বর্ণপদক অর্জন শুধু ভালো ফলাফল নয়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে উঠতে হবে : বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাড. বোরহান উদ্দিন কোরআনে হাফেজ হলেই কি জান্নাত নিশ্চিত ; কোরআনের আলোকে পর্যালোচনা! চাঁদপুরে নিখোঁজ স্কুলছাত্র বান্দরবানের দুর্গম পাহাড়ে উদ্ধার বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, মোংলা থেকে ৭২০ কিলোমিটার দূরে মতলবে অগ্নিকাণ্ডে পুড়ল ৫ পরিবারের বসতঘর, আহত ২

মোংলায় অবৈধ তেল মজুদের বিরুদ্ধে যৌথ অভিযান, লক্ষাধিক টাকা জরিমানা

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট প্রতিনিধি:

মোংলা-য় অবৈধভাবে জ্বালানি ও ভোজ্য তেল মজুদের মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে র‌্যাব ও উপজেলা প্রশাসন যৌথ অভিযান পরিচালনা করেছে। অভিযানে বিপুল পরিমাণ তেল জব্দের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মোট ১ লাখ ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর গোপন তথ্যের ভিত্তিতে বুধবার বিকেলে মোংলা পৌর এলাকার বিভিন্ন বাজারে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নওসিনা আরিফ।

অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মোংলার কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে জ্বালানি ও ভোজ্য তেল মজুদ করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে আসছিল। এমন তথ্যের ভিত্তিতে এনএসআই তথ্য সংগ্রহ করে এবং পরবর্তীতে র‌্যাব-৬ ও উপজেলা প্রশাসন যৌথভাবে অভিযান চালায়।

অভিযানকালে ‘ইউছুপের তেলের গুদাম’ থেকে অবৈধভাবে মজুদ রাখা এক হাজার লিটার জ্বালানি তেল জব্দ করা হয়। এছাড়া মুদি বাজারের সোভা স্টোর থেকে ৭৫ ব্যারেল এবং মেসার্স জালাল স্টোর থেকে ১৩৫ ব্যারেল ভোজ্য তেল উদ্ধার করা হয়।

সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জব্দকৃত তেলের কোনো বৈধ কাগজপত্র বা মজুদের যৌক্তিক ব্যাখ্যা দিতে পারেননি বলে জানায় প্রশাসন। অধিক মুনাফার আশায় বাজারে কৃত্রিম সংকট তৈরি করতেই এসব তেল মজুদ করা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গুদাম মালিক ইউছুপকে ৫০ হাজার টাকা, জালাল স্টোরকে ৬০ হাজার টাকা, সোভা স্টোরকে ১৫ হাজার টাকা এবং একটি মোটরযানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় জব্দকৃত তেল দ্রুত সরকারি নির্ধারিত মূল্যে বাজারে বিক্রির নির্দেশনা দেওয়া হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট নওসিনা আরিফ জানান, অবৈধ তেল মজুদের সঙ্গে জড়িতদের সতর্ক করা হয়েছে এবং তাদের ওপর গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে। ভবিষ্যতে এ ধরনের অপরাধে জড়িত হলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, সাধারণ মানুষের ভোগান্তি বাড়িয়ে যারা বাজার অস্থিতিশীল করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে, প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তাদের মতে, নিয়মিত বাজার তদারকি ও এমন অভিযান অব্যাহত থাকলে অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য কমবে এবং বাজারে স্থিতিশীলতা ফিরে আসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা