November 24, 2026, 5:09 am
শিরোনামঃ
দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত চীনের এক কর্মকর্তার মৃত্যুদণ্ড, বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক তৎপরতা, মিয়ানমারের ওপর চাপ বাড়াতে চায় বাংলাদেশ জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান প্রধানমন্ত্রীর, এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়াল ঢাকা শিক্ষা বোর্ড** ধনাগোদা নদীতে অবৈধ জাগ: বাধাগ্রস্ত পানিপ্রবাহ, নাব্যতা সংকট ও ধ্বংসের মুখে মৎস্যসম্পদ!

মোংলার ঠাকুরাণী খালের পরিষ্কার অভিযান  উদ্বোধন করলেন পরিবেশ প্রতিমন্ত্রী

‎ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট :

বর্ষার মৌসুমে পানির প্রবাহ স্বাভাবিক রাখতে মোংলার প্রাণ ঠাকুরাণী খালের ১১টি স্পট পরিস্কার শুরু হয়েছে।

‎বুধবার (২৭ মে) সকাল ১১টায় কবরস্থান মসজিদের সামনে নিজের হাতে খালের ময়লা নিজের হাতে পরিস্কার করে এ কাজের উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

মোংলা পোর্ট পৌরসভা এই কাজ বাস্তবায়ন করছে।

‎এসময় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহি কর্মকর্তা শারমিন আক্তার সুমী, সাবেক পৌর মেয়র মোঃ জুলফিকার আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, প্রমুখ।

‎পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম জানান, শুধু পরিস্কার পরিচ্ছন্নতা নয়, খাল খনন ও খালের দুই পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে শীঘ্রই খালটির প্রাণ ফিরিয়ে আনা হবে। ঠাকুরানী খালের ১১টি স্পট চিহ্নিত করে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে। শুধু ঠাকুরানী নয়, শহর ও শহরের বাহিরের বেদখল হওয়া মৃতপ্রায় সব খালই উদ্ধার করা হবে।আসন্ন বর্ষা মৌসুমে বাগেরহাটের মোংলা পৌর শহরের জলাবদ্ধতা নিরসনে এই উদোগ গ্রহণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা