এখন আর সন্ধ্যার পর এক জনের পড়া শুনে আরেকজন পাল্লা দিয়ে বই পড়ে না। আজকাল আর মা-বাবা তার সন্তানকেও বলে না যে অমুক ছেলে মেয়ে পড়ছে তুই বসে আছিস কেন?
অথচ ৮/১০ বছর আগেও সন্ধ্যার পর চারপাশ থেকে বিভিন্ন ভঙ্গিতে বই পড়ার আওয়াজ শোনা যেত। পরীক্ষা কাছাকাছি থাকলে তো কথাই নেই কোন সহপাঠী বন্ধু দিনে ও রাতে কতক্ষণ পড়ালেখা করে গোপনে খোঁজ নিয়ে তাদের সাথে প্রতিযোগিতা করা হতো।
সবচেয়ে খারাপ ছাত্রটিও রাত-দিন পড়তো যে, কোন বোর্ড পরীক্ষার আগে গভীর রাতে ঘুম থেকে উঠে পড়ার চর্চাটাও আর নেই। এ চর্চাটার জন্যই অ্যালার্ম ঘড়ির আলাদা একটা কদর ছিল, বিকেল বেলা প্রত্যের বাড়ি থেকে গান, নাচ বা তবলার সুর ভেসে আাসতো। আগের বছর পাশ করা ভাই বোনদের কাছে সাজেশনস নিয়ে চুল ছেঁড়া বিশ্লেষণ চলতো। তাদের পুরনো বই সংগ্রহ করে চলত পড়াশোনা আর মাত্র ৮/১০ বছরের ব্যবধানে সবই প্রায় বিলীন হয়ে গেল।
এখন আর সন্ধ্যার পর ছাত্র-ছাত্রীদের বাজারে তো দূরের কথা ঘরের বাইরে দেখলেই সবাই অবাক হতো, শাসন করতো আর এখন বাড়ী গেলে দেখি অনেক রাত পর্যন্ত ছেলেরা বাজারে আড্ডা দিচ্ছে, কেউ কিছু বলছে না সন্ধ্যার পর এখন দল বেঁধে নামধারী ছাত্ররা মোবাইলে ব্যস্ত থাকে। এখন কোথাও কোন পড়ার শব্দ নেই, গ্রুপ চ্যাটিং, অনলাইন/অফলাইন গেমস, পাব্জি, ফ্রী ফায়ার, টিকটক, ফেসবুক, ইউটিউব ও চুলের বিভিন্ন স্টাইল কার্টিং করে পাড়া-মহল্লায় ও বাজারে আড্ডাবাজি, গ্রুপিং করা। এগুলোই যেন এখন তাদের পছন্দের তালিকা। এমন করে চলতে থাকলে অদূর ভবিষ্যতে এই প্রজন্মের অবস্থা কি হবে তা কেবল ভবিষ্যৎই বলতে পারে। তাই এখনও সময় আছে পিতা-মা, শিক্ষক সহ সমাজের সচেতন ব্যক্তিগণ এই বিষয়ে সন্তানদের প্রতি যথাযথ শিক্ষা মাধ্যমে এই নির্মম খেলা থেকে ফিরিয়ে আনতে হবে। না হলে আমরা একটি সুস্থ্যধারা নয়, বরং অসুস্থ প্রজন্ম দেখতে হবে।