November 24, 2026, 4:36 am
শিরোনামঃ
দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত চীনের এক কর্মকর্তার মৃত্যুদণ্ড, বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক তৎপরতা, মিয়ানমারের ওপর চাপ বাড়াতে চায় বাংলাদেশ জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান প্রধানমন্ত্রীর, এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়াল ঢাকা শিক্ষা বোর্ড** ধনাগোদা নদীতে অবৈধ জাগ: বাধাগ্রস্ত পানিপ্রবাহ, নাব্যতা সংকট ও ধ্বংসের মুখে মৎস্যসম্পদ!

মোহাম্মদ ফয়সালকে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক করায় মতলব দক্ষিণে আনন্দ র‌্যালী

মতলব (চাঁদপুর) প্রতিনিধি:

মোহাম্মদ ফয়সাল খন্দকারকে চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক নির্বাচিত করায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এবং নবগঠিত চাঁদপুর জেলা ছাত্রদলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে মতলব দক্ষিণে আনন্দ র‌্যালী করা হয়েছে।

শনিবার (২০ জুন) বিকেলে মতলব দক্ষিণ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের আয়োজনে আনন্দ র‌্যালিটি মতলব সরকারি কলেজ  থেকে শুরু হয়ে মতলব শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় এনএএম টাওয়ার এলাকায় এসে সমাপ্ত হয়।

র‌্যালী শেষে সংক্ষিপ্ত পথসভায় মতলব পৌর ছাত্রদল নেতা দিপু আহমেদ মিয়াজীর সঞ্চালনায় বক্তব্য রাখেন মতলব সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক তামজিদ আহমেদ, যুগ্ম আহ্বায়ক নাজমুল ইসলাম শাওন, ইকবাল হোসেন সাকিল, মেহেদী হাসান ইয়াসিন আরাফাত শুভ, ওহিদুল ইসলাম তুহিন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন আহমেদ শাওন, আসিফ প্রধান, সাদেক হোসেন, জাহিদুল ইসলাম, আক্তার, আকাশ, জিসমান, সাকিব প্রধান, জাবেদ, মোল্লা সাব্বির, নিরব, জিহাদ, আশিক, আরমান, সাক্ষর, রাকিব, রিজভী, জসিম প্রধান, নূরে আলম, মাসুম বিল্লাহ, ইকরাম সদ্দার, জিসানসহ শতশত ছাত্রদল নেতাকর্মীরা।

ছাত্রদল নেতৃবৃন্দ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্যসচিবকে ধন্যবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা