August 11, 2026, 2:20 pm
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

রাজশাহীতে প্রথম থ্রি ডি প্রিন্টার উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, ববিবি :

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অবস্থিত আমেরিকান কর্নারে থ্রিডি প্রিন্টার উদ্বোধন করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১৬ মে) সকাল সাড়ে ১০ টায় আমেরিকান সেন্টার রাজশাহীতে থ্রি ডি প্রিন্টিং সম্পর্কে ট্রেনিং ফর দ্যা ট্রেনারস্- লেটস লার্ন অ্যাবাউট থ্রিডি প্রিন্টার শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মশালায় থ্রিডি প্রিন্টার উদ্বোধন করা হয়।

প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের রিসার্চ ইঞ্জিনিয়ার মো. শরিফুল ইসলাম তালুকদার। সে সময় উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের নির্বাহী পরিচালক শামীম আহসান পারভেজ, ইইই বিভাগের প্রধান প্রফেসর ড. কাজী খাইরুল ইসলাম, আইটি-এর উপ-পরিচালক মো. ফরিদুজ্জামান খান, আমেরিকান কর্নারের সিনিয়র কো-অর্ডিনেটর ফাহমিদা আক্তার এবং ইইই ও সিএসই বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। এসময় তিনি তিনটি বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করেন। সফটওয়্যারের মাধ্যমে ডিজাইন তৈরি ,প্রিন্টিং ও হার্ডওয়্যারের সমস্যা সমাধান।

থ্রি ডি প্রিন্টিং এমন একটি প্রক্রিয়া যা কম্পিউটার-সহায়ক ডিজাইন বা ক্যাড ব্যবহার করে কোন বস্তুর অবিকল আকৃতি সরবরাহকৃত উপাদান দ্বারা স্তরে স্তরে সাজিয়ে প্রস্তুত করা হয়। থ্রি ডি প্রিন্টিং সাধারণত উৎপাদন এবং স্বয়ংচালিত শিল্পে ব্যবহৃত হয়, যেখানে থ্রি ডি প্রিন্টার ব্যবহার করে সরঞ্জাম এবং অংশগুলি তৈরি করা হয়।

উল্লেখ্য যে, আমেরিকান কর্নার রাজশাহী – শিক্ষার্থীদের জন্য দক্ষতা উন্নয়নের একটি উন্মুক্ত দ্বার। আমেরিকান কর্নার রাজশাহীর যুবক, পেশাজীবী এবং এ অঞ্চলের জন্য একটি অলাভজনক প্রতিষ্ঠান। এটি তাদের বিভিন্ন কর্মকান্ডের মাধ্যমে সামাজিক সচেতনতার জন্য ভূমিকা পালন করে। আমেরিকান কর্নার রাজশাহী তরুণদের দক্ষতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। কারিগরি দক্ষতা অর্জনের জন্য এখানে বিভিন্ন কোর্স, কর্মশালা পরিচালিত হয়। তারই ধারাবাহিকতায় একটি নতুন সংযোজন হল থ্রি ডি প্রিন্টার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা