চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান লিটল স্কলার্স হাইস্কুল-এর ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯ এপ্রিল ২০২৬) দুপুর ১টায় বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মাহমুদ হাসান জুয়েল এবং সঞ্চালনা করেন সহকারী শিক্ষক সুমন চন্দ্র সাহা।
প্রধান অতিথি ও আমন্ত্রিত বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের পরিচালক ও দিঘলদী এম এ ছাত্তার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর হোসেন খাঁন, পরিচালক (অর্থ) ও মতলব প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক সাংবাদিক রোটা. রেদওয়ান আহমেদ জাকির, পরিচালক হাফেজা বেগম ও নিলুফা ইয়াসমিন সালমা।
এছাড়াও বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম প্রধানীয়া, সহকারী শিক্ষক আল-আমিন ভূঁইয়া, মাইনউদ্দিন মিয়াজী, মো. জয়নাল, জান্নাতুল ফেরদৌসী, তাহমিনা আক্তার, আবু বকর সিদ্দিক, আব্দুল্লাহ আল মামুন, প্রবীর সাহা ও মো. আরিফুল ইসলামসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক মো. সেলিম প্রধানীয়া।
এসএসসি পরীক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করেন শিক্ষার্থী মো. জামিল, মাহমুদুল হাসান জাহিন, খায়রুল হাসান মুখর, তুরষা রহমান রোজা, নুসরাত জাহান আশা, মো. তানভীর ও মো. ইরফান। এছাড়া বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরাও বিদায়ী সহপাঠীদের উদ্দেশে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে পবিত্র কোরআন তিলাওয়াত করেন শিক্ষার্থী মো. ইরফান এবং গীতা পাঠ করেন সুদিব। বিদায় সংবর্ধনা পাঠ করেন শিক্ষার্থী ইসরাত জাহান এবং বিদায়ী বাণী পাঠ করেন মমতা আক্তার মিশি।
শেষে বিদায়ী শিক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধীজন, সাংবাদিক, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি ছিল আনন্দ, আবেগ ও ভবিষ্যতের প্রত্যাশায় ভরপুর—যেখানে বিদায়ী শিক্ষার্থীদের জন্য শুভকামনা ও দিকনির্দেশনা তুলে ধরা হয়।