August 21, 2026, 10:48 pm
শিরোনামঃ
জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : নেতৃত্ব, বিতর্ক ও আইনের শাসনের আলোকে একটি পর্যালোচনা সুন্দরবনের কেওড়া ফল ; উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা ট্রান্সফরমার চুরির চেষ্টায় খুঁটিতে যুবক, জনতার হাতে আটক হয়ে পুলিশের কাছে শাহরিম ফাউন্ডেশনের সাধারণ সভা অনুষ্ঠিত মোংলায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবক আটক সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান ; ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ

শাহরিম ফাউন্ডেশনের সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

প্রতিবন্ধীদের পুনর্বাসন, নিরাপদ আবাসন এবং সুবিধাবঞ্চিত মানুষের মর্যাদাপূর্ণ ও সামাজিকভাবে অন্তর্ভুক্ত জীবনযাপনের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ২০২৬ সালে প্রতিষ্ঠিত শাহরিম ফাউন্ডেশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) ঢাকার কেরানীগঞ্জের চর ওয়াসপুরে শাহরিম ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের উপদেষ্টা ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী। সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন শাহরিম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা অস্ট্রেলিয়া প্রবাসী মশিউর রহমান ও ড. শাহানারা মশিউর।

এ সময় ফাউন্ডেশনের উপদেষ্টা ও সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি আজহারুল হক মুকুল, পটুয়াখালী জেলার পুলিশ সুপার আবু ইউসুফ, হাফিজুর রহমান কবির, সংগঠনের সাধারণ সদস্য অ্যাডভোকেট এসএ মফিজুল ইসলাম’সহ পরিচালনা পর্ষদের সদস্য ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

সভাটি সঞ্চালনা করেন শাহরিম ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক মাঈন উদ্দীন নিলয় ও সহ-সাধারণ সম্পাদক আবু নাসের শ্যামল।

এ সময় আরো উপস্থিত ছিলেন আশেক মাহমুদ সংগ্রাম, ফয়সাল আহম্মেদ সোহাগ, ইঞ্জি: মেহেদী হাসান রাফি,  ইঞ্জি: জাকির হোসেন, ইঞ্জি: নাইমুর রহমান শাহীন।

সাধারণ সভায় ফাউন্ডেশনের ভবিষ্যৎ কার্যক্রম, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত মানুষের পুনর্বাসন, নিরাপদ আবাসন এবং তাদের সামাজিক মর্যাদা ও অধিকার নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা ও কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

সভায় বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের স্বাভাবিক ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের সুযোগ তৈরি করাই শাহরিম ফাউন্ডেশনের অন্যতম প্রধান লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা