September 26, 2026, 3:21 am
শিরোনামঃ
বাগেরহাটে ক্যাথলিক চার্চে ভাঙচুর, পুকুর থেকে মা মারিয়ার মূর্তি উদ্ধার; যুবক গ্রেপ্তার চাঁদপুরে নদীতে নিখোঁজ যুবকের পরিচয় সনাক্ত, উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস উপলক্ষে চূড়ান্ত প্রস্তুতি ও দায়িত্ব বণ্টন সভা হাজীগঞ্জে প্রবীণকে মারধর-হেনস্তা: মব সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ মালয়েশিয়ায় রোবোটিক্স প্রতিযোগিতায় কেএফটি কলেজিয়েট স্কুলের দুই শিক্ষার্থী স্বর্ণপদক অর্জন শুধু ভালো ফলাফল নয়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে উঠতে হবে : বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাড. বোরহান উদ্দিন কোরআনে হাফেজ হলেই কি জান্নাত নিশ্চিত ; কোরআনের আলোকে পর্যালোচনা! চাঁদপুরে নিখোঁজ স্কুলছাত্র বান্দরবানের দুর্গম পাহাড়ে উদ্ধার বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, মোংলা থেকে ৭২০ কিলোমিটার দূরে মতলবে অগ্নিকাণ্ডে পুড়ল ৫ পরিবারের বসতঘর, আহত ২

শিবগঞ্জে শ্বশুড়কে পিটিয়ে আহত অতঃপর মৃত্যু!

শেখর চন্দ্র সরকার, বগুড়া প্রতিনিধি :

বগুড়ার শিবগঞ্জে জামাই কর্তৃক পিটিয়ে আহত করার নয়দিন পর বৃহস্পতিবার সকালে বগুড়া শজিমেকে মারা গেলেন শ্বশুড়।

নিহত শ্বশুড়ের নাম আব্দুস সাত্তার (৬০)। সে উপজেলার রায়নগর ইউনিয়নের সেকেন্দ্রাবাদ কানজেহাড়ী গ্রামের মৃত্যু  শরব উল্লার ছেলে।

নিহতের ছেলে মিজানুর রহমান জানান, গত ৬ ডিসেম্বর রাত ৮টার দিকে আব্দুস সাত্তর জামাই মতিয়ার রহমানের শব্দলদিঘী বাড়ি থেকে নিজ বাড়ি সেকেন্দ্রাবাদ কানজেহাড়ীতে ফেরার পথে শব্দলদিঘী পুকুর পাড় এলাকায় শ্বশুড়াকে আহত করে। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

নিহতের স্ত্রী খালেদা বেগম বলেন, গত ১৫ বছর পূর্বে পার্শ্ববর্তী শব্দলদিঘী গ্রামের মৃতঃ রহিম উদ্দিনের ছেলে মতিয়ার রহমানের সাথে আমার মেয়ে শান্তকে বিবাহ দেই। এর পর থেকে জামাই মতিয়ার আমার মেয়েকে বিভিন্ন অজুহাতে মারধর করতো। এর আগে মতিয়ার আমার পরিবারের সকল সদস্যদেরও পিটিয়েছিলো। এসব নির্যাতনের এক পর্যায়ে আমার মেয়েকে তালাক দেয়। পুণরায় পারিবারিকভাবে আলোচনা সাপেক্ষে আমার মেয়ের সাথে মতিয়ারের বিবাহ হয়। আমার মেয়ে অসুস্থ হলে তাকে দেখার জন্য আমার স্বামী আব্দুস সাত্তার জামাই এর বাড়িতে গেলে জামাই ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটিয়েছে।

শিবগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) জিল্লুর রহমান বলেন,এ ঘটনায় নিহতের ছেলে মিজানুর রহমান বাদী হয়ে থানায় মামলা করেছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মামলার আসামীকে গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা