November 26, 2026, 10:11 am
শিরোনামঃ
একজন পরিশ্রমী শিক্ষাবিদের বিদায়: অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবুল কালাম আজাদ সর্বোত্তম কথা হলো কুরআন! ধনাগোদা নদী জুড়ে অবৈধ ফাঁদের সাম্রাজ্য! দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত চীনের এক কর্মকর্তার মৃত্যুদণ্ড, বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক তৎপরতা, মিয়ানমারের ওপর চাপ বাড়াতে চায় বাংলাদেশ

সংকটের মুহূর্তে মানবতার হাত বাড়িয়ে দিলেন মতলবের কৃতী চিকিৎসক ডা. বশির আহমেদ খান

মতলব (চাঁদপুর) প্রতিনিধি:
Oplus_16908288

নিউরো সাইন্স হাসপাতালে এক সংকটময় মুহূর্তে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন কেন্দ্রীয় ড্যাব এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, মতলবের কৃতী সন্তান ও সহকারী অধ্যাপক ডা. বশির আহমেদ খান। সম্প্রতি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বড় হলদিয়া, নাউরী বাজার এলাকার পারুল বেগম (৫০) হঠাৎ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলে তাঁর পরিবার দিশেহারা হয়ে পড়েন। ভর্তি ও চিকিৎসা সংক্রান্ত জটিলতায় যখন তাঁরা সমাধানের পথ পাচ্ছিলেন না, তখনই এগিয়ে আসেন ডা. বশির আহমেদ খান।

ঘটনাটি জানতে পেরে তিনি কোনো দ্বিধা ছাড়াই নিজের চেম্বার থেকে বের হয়ে রোগীকে জরুরি বিভাগে ভর্তি করানোর সকল ব্যবস্থা নেন। শুধু ভর্তি করিয়েই থেমে থাকেননি রোগীর খোঁজ নিতে প্রতিদিন ফোনে যোগাযোগ রাখেন এবং নিজে উপস্থিত থেকে চিকিৎসার সার্বিক অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করেন।

রোগীর স্বজনরা জানান, আমরা পুরোপুরি অসহায় হয়ে পড়েছিলাম। স্যার আমাদের কথা শোনার সাথে সাথে ছুটে এসে ভর্তি করানোর সব ব্যবস্থা করেন। প্রতিদিন তিনি আমাদের ফোন দিয়ে খোঁজ নিয়েছেন। তাঁর মতো উদার ও হৃদয়বান মানুষ পেয়ে আমরা সত্যিই ভাগ্যবান। আমরা তাঁর প্রতি চিরকৃতজ্ঞ।

চিকিৎসকের এই দায়িত্ববোধ, সততা ও মানবিক আচরণ তাদের গভীরভাবে স্পর্শ করেছে। পারুল বেগমের পরিবার মনে করেন ডা. বশির আহমেদ খানের মতো চিকিৎসকরাই দেশের স্বাস্থ্যসেবায় আশার আলো।

ঘটনার ব্যাপারে জানতে চাইলে ডা. বশির আহমেদ খান বলেন, চিকিৎসা শুধু একটি পেশা নয় এটি মানবসেবার মহান দায়িত্ব। রোগী ও স্বজনরা যখন সংকটে থাকেন, তখন তাঁদের পাশে দাঁড়ানো প্রত্যেক চিকিৎসকের নৈতিক দায়িত্ব। আমি শুধু আমার দায়িত্বটাই পালন করেছি। আল্লাহর কাছে দোয়া করি রোগী দ্রুত সুস্থ হয়ে উঠুক।

তিনি আরও বলেন, আমি মতলবের সন্তান। আমার এলাকার মানুষ যখন বিপদে পড়েন, তখন সাহায্য করতে পারাটাকে আমি সৌভাগ্য মনে করি। সবাই মিলে একে অপরের পাশে দাঁড়ালে সমাজ আরও সুন্দর হবে।

ডা. বশির আহমেদ খান চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর এলাকার ঘনিয়ারপাড় গ্রামের মরহুম ইসমাইল খানের গর্বিত সন্তান। তিনি কেন্দ্রীয় ড্যাব এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। পেশাগত দক্ষতার পাশাপাশি তাঁর মানবিকতা আজ অনেকের হৃদয়ে বিশেষ স্থান দখল করেছে।

সংকট মুহূর্তে তাঁর এমন ত্যাগ, আন্তরিকতা ও মানবিক উদ্যোগ আবারও প্রমাণ করল অন্যের পাশে দাঁড়ানোই একজন প্রকৃত চিকিৎসকের পরিচয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা