November 24, 2026, 2:11 am
শিরোনামঃ
দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত চীনের এক কর্মকর্তার মৃত্যুদণ্ড, বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক তৎপরতা, মিয়ানমারের ওপর চাপ বাড়াতে চায় বাংলাদেশ জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান প্রধানমন্ত্রীর, এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়াল ঢাকা শিক্ষা বোর্ড** ধনাগোদা নদীতে অবৈধ জাগ: বাধাগ্রস্ত পানিপ্রবাহ, নাব্যতা সংকট ও ধ্বংসের মুখে মৎস্যসম্পদ!

সাংবাদিকতার নামে চাঁদাবাজী,অর্থ আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগে মতলব উত্তর প্রেসক্লাব থেকে দ্বীন ইসলাম বহিষ্কার!

প্রেস বিজ্ঞপ্তি :

সাংবাদিকতার নামে চাঁদাবাজী, অর্থ আত্মসাৎ, নানা অনিয়ম ও দুর্নীতির দায়ে মতলব উত্তর প্রেসক্লাব থেকে মো. দ্বীন ইসলামকে বহিষ্কার করা হয়েছে।

মতলব উত্তর প্রেসক্লাবের কার্যালয়ে শুক্রবার সকালে জরুরি সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে তাঁকে সাধারণ সম্পাদক পদসহ সাধারণ সদস্য পদ থেকেও বহিষ্কার করা হয়।

গত ৫ই আগষ্ট ছাত্রজনতার বিপ্লব এর পর থেকে জনসাধারণের জনরোষ থেকে বাঁচতে পালিয়ে থাকায় তিনি সভায়  উপস্থিত ছিলেন না।

৩০ আগষ্ট ২০২৪ইং শুক্রবার বিকেলে মতলব উত্তর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মো. সফিকুল ইসলাম রানা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মতলব উত্তর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. দ্বীন ইসলাম গত সরকারের প্রভাবশালী এমপি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার নাম ভাঙিয়ে ও প্রভাব খাটিয়ে কয়েকজন সদস্যকে জিম্মি করে মতলব উত্তর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পদটি ভাগিয়ে নেন। এরপর তিনি ক্ষমতাকে পুঁজি করে তার নিজ এলাকা সরদারকান্দি গ্রামসহ মতলব উত্তর উপজেলার বিভিন্নস্থানে নিরীহ সাধারণ মানুষকে জিম্মি করে ও প্রেসক্লাবের নাম ভাঙিয়ে লক্ষ লক্ষ টাকা চাঁদাবাজি করেন।

উক্ত বিষয়ে তার গ্রামের ১৭২টি পরিবার গণস্বাক্ষর দিয়ে মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বরাবর গত ২০ আগষ্ট ২০২৪ইং অভিযোগ দেয়। পরে বিষয়টি তদন্তে অভিযোগের প্রমাণের ভিত্তিতে মতলব উত্তর প্রেসক্লাবের জরুরি সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সাধারণ সম্পাদক মো. দ্বীন ইসলামকে তার পদ থেকে অপসারণ ও ক্লাবের সাধারণ সদস্য পদ সহ সব ধরনের সদস্য পদ থেকে তাকে বহিষ্কার করা হয়। পদটি শূন্য হওয়ায় যুগ্ম সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ খান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মর্মেও সিদ্ধান্ত গৃহীত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা