July 24, 2026, 3:55 am
শিরোনামঃ
অভাব আর মানসিক অশান্তির কাছে হার মানলেন নিরমল দাস, কেরির ট্যাবলেট খেয়ে বৃদ্ধের মৃত্যু মতলবে ভয়াবহ অগ্নিকাণ্ডে তুলার মিল পুড়ে ছাই মতলব উত্তরে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ, মাদকের বিরুদ্ধে শপথ গ্রহণ ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক মতলব উত্তরে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ড বাবার দেওয়া মাদক মামলার পর মানসিক চাপে যুবকের আত্মহত্যা? ছেংগারচরে হিন্দু সম্প্রদায়ের ৪৩ পরিবারের মাঝে খাদ্য সহায়তার চাল বিতরণ সুনামগঞ্জের ধর্মপাশা পাইকুরাটিতে মামাশ্বশুরের সাথে পরকীয়া অভিযুক্ত তিন সন্তানের জননী প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের প্রবাসী স্বামীকে রেখে প্রেমিকের সঙ্গে পালিয়ে বিয়ের অভিযোগ, সাভার থেকে উদ্ধার তরুণী

সাবেক মন্ত্রী নুরুল হুদার ৯ম মৃত্যু বার্ষিকী আজ

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:
Oplus_16908288

চাঁদপুর -২ নির্বাচনী আসনের (মতলব উত্তর- দক্ষিন উপজেলা) ৪ বারের সংসদ সদস্য, সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল হুদার আজ (২৫জানুয়ারী) ৯ম মৃত্যু বার্ষিকী।

তাঁর এই মৃত্যু বার্ষিকীতে ঢাকায় ব্যাপক কার্যক্রমের পাশাপাশি গ্রামের বাড়ী মতলব উত্তর উপজেলার বাগানবাড়ীতে কোরআন খতম, মিলাদ-দোয়া ও কবর জেয়ারতের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।

পিতার মৃত্যু বার্ষিকীতে জেষ্ঠ্যপুত্র জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা বলেন, বাবার শুন্যতা শুধু আমাদের পরিবারে নয় মতলবের রাজনৈতিক মাঠেও একটা বড় শুন্যতার সৃষ্টি হয়েছে।

মোঃ নুরুল হুদা ১৯৫৪ সালে স্কুলে পড়ার সময় রাজনীতির সাথে যুক্ত হন। ১৯৬৯ সালে তিনি বৃহত্তর কুমিল্লায় সর্বদলীয় ছাত্র ঐক্যের আহবায়কের দায়িত্ব পালন করেন। ১৯৭৯ সালের ১ ফেব্রুয়ারী মাত্র ২৮ বছর বয়সে সরকারী চাকুরী (সহকারী কমিশনার) ছেড়ে চাঁদপুর -২ নির্বাচনী আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে সংসদ সদস্য নির্বাচিত হন। ওই বছরেরই ৪ এপ্রিল তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে বিএনপিতে যোগদান করেন। বিএনপি’র মনোনয়ন নিয়ে এ আসন থেকে ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ইং সালেও সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১সালের প্রধম ৬মাস তথ্য প্রতিমন্ত্রী এবং পরবর্তী ২বছর সংস্থাপন প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

মোঃ নুরুল হুদা বিএনপি কেন্দ্রীয় কমিটিতে এক সময়ের ভাইস চেয়ারম্যান ছিলেন, ছিলেন চেয়ারপার্সনের উপদেষ্ঠা। তাঁর বাড়ী মতলব উত্তর উপজেলার বাগানবাড়ী ইউনিয়নের খন্দকারকান্দী।

উল্লেখ্য, ২০১৭ সালের ২৫ জানুয়ারী বুধবার তিনি আমেরিকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা