September 11, 2026, 2:11 am
শিরোনামঃ
সুন্দরবনের আতঙ্ক ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ, জমা পড়ল বিপুল অস্ত্র সাউথ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মতলব উত্তরের প্রবাসী নিহত বীর মুক্তিযোদ্ধা ফজলুল করিম শিকদারকে রাষ্ট্রীয় মর্যাদায় হরিনা কবরস্থানে দাফন বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৭টি পরিবার পেল ১ কোটি ৩১ লাখ টাকার আর্থিক সহায়তা বাগেরহাটে জলাতঙ্কের ঝুঁকি রোধে বেওয়ারিশ ও গৃহপালিত কুকুরকে টিকাদান কর্মসূচি শুরু মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত বাগেরহাটে প্রসূতির জরায়ু-মূত্রথলি কাটার অভিযোগে মানববন্ধন কোটচাঁদপুরের প্রবীণ সাংবাদিক শেখ নজরুল ইসলামের মৃত্যু আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় মতলব উত্তরে গ্ৰীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে চাঁদা আদায়ের অভিযোগ

সালিশে দ্বিতীয় স্ত্রীকে তালাকের চাপ ; বিষপানে প্রাণ হারালেন স্বামী

মমিনুল ইসলাম:
Oplus_131072

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় দ্বিতীয় স্ত্রীকে তালাক দেওয়ার চাপ সহ্য করতে না পেরে বিষপানে আত্মহত্যা করেছেন এক ব্যক্তি। নিহতের নাম ফারুক খান (৪০)।

তিনি উপজেলার ষাটনল ইউনিয়নের রঙ্গুখারকান্দি গ্রামের বাসিন্দা।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ফারুক খান বাবুবাজারে মাছের আড়তে চাকরি করতেন। প্রায় তিন-চার মাস আগে তিনি ছটাকি বেদেপাড়ার রীনা নামের এক বেদে তরুণীকে দ্বিতীয় বিয়ে করেন। এ খবর জানাজানি হলে তার প্রথম স্ত্রী ক্ষুব্ধ হয়ে ওঠেন। এরপর থেকে পরিবারে শুরু হয় কলহ।

জানা যায়, দ্বিতীয় স্ত্রীকে তালাক দেওয়ার জন্য প্রথম স্ত্রী ও তার পরিবারের পক্ষ থেকে দীর্ঘদিন ধরেই চাপ দেওয়া হচ্ছিল। এ নিয়ে ফারুকের বাড়িতে একাধিকবার সালিশ বৈঠকও হয়। সর্বশেষ গতকাল (২ জুন) সন্ধ্যায় আরেক দফা বৈঠকে প্রথম পক্ষের লোকজন ফের তালাকের জন্য চাপ প্রয়োগ করেন।

পরে (২ জুন) শুক্রবার রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে ফারুক পরিবারের সবার অগোচরে কীটনাশক পান করেন। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে প্রথমে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

তবে পথেই তার অবস্থার অবনতি হয় এবং যাত্রাবাড়ী ফ্লাইওভারের কাছাকাছি পৌঁছালে তিনি মৃত্যুবরণ করেন। পরে পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে আসেন।

নিহতের মরদেহ বাড়িতে আনা হলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।

এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। লাশ উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা