সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ঐতিহ্যবাহী সেলবরষ ইউপি চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা’র বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।
গতকাল সোমবার দিবাগত রাত আনুমানিক ০১.৩০মিনিটে এ ঘটনা ঘটে।
দুর্বৃত্তরা এখানে চেয়ারম্যান এর বাসভবনের স্টিল এর দরজা কেটে গৃহে প্রবেশ করে এবং কাঠের ড্রয়ার থেকে নগদ ১০,৭০০০/- (এক লক্ষ সাত হাজার) টাকা নিয়ে যায়।
এ বিষয়ে চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা বলেন, যে আমার বাসভবনে যে চুরির ঘটনা ঘটে তা খুবই সুপরিকল্পিতভাবে করা হয়েছে। তবে, দূর্বৃত্তরা শুধু টাকা নিয়েছে অন্য কিছু নেয়নি।
তিনি আরও বলেন যেখানে আমার বাসভবনে চুরি সেখানে অত্র এলাকার বাসিন্দারা কখনও নিরাপদ নয়। বিষয়ে তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করেন। যাতে করে এমন কোন ঘটনা আর না ঘটে এবং চোরদের ধরে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।