September 28, 2026, 7:19 am
শিরোনামঃ
নারীদের মসজিদে সালাত আদায় : কোরআন ও সহীহ হাদিসের আলোকে মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬ উদযাপন মাদকের আগ্রাসন ঠেকাতে ডোপ টেস্ট সনদ চালু সময়ের দাবি বাগেরহাটে ক্যাথলিক চার্চে ভাঙচুর, পুকুর থেকে মা মারিয়ার মূর্তি উদ্ধার; যুবক গ্রেপ্তার চাঁদপুরে নদীতে নিখোঁজ যুবকের পরিচয় সনাক্ত, উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস উপলক্ষে চূড়ান্ত প্রস্তুতি ও দায়িত্ব বণ্টন সভা হাজীগঞ্জে প্রবীণকে মারধর-হেনস্তা: মব সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ মালয়েশিয়ায় রোবোটিক্স প্রতিযোগিতায় কেএফটি কলেজিয়েট স্কুলের দুই শিক্ষার্থী স্বর্ণপদক অর্জন শুধু ভালো ফলাফল নয়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে উঠতে হবে : বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাড. বোরহান উদ্দিন

সুনামগঞ্জের ধর্মপাশায় ওয়ারিশের সম্পত্তি কেন্দ্র করে মারধর ও নগত টাকা ছিনতাই

রাজু ভূঁইয়া,সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার অন্তগত ০৫নং সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের নুরপুর গ্রামে ওয়ারিশ জমির বিরোধকে কেন্দ্র করে মারধর ও নগত টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।

গত ১৫/০১/২০২৬ইং রোজ বৃহস্পতিবার সময় আনুমানিক সন্ধ্যা উক্ত ঘটনা ঘটে।

ধর্মপাশা থানাধীন ০৫ সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন এর নুরপুর গ্রামে আসামি কামাল মিয়ার বসত বাড়ির সামনের রাস্তায়।

বাদী মোঃ কাজল মিয়া (৪৪) বলেন আমার স্ত্রী সুরমা আক্তার এর মায়ের সম্পত্তির ওয়ারিশ ভাগ বাটয়ারায় নিজের ভাগের সম্পত্তি আনার জন্য নুরপুর গ্রামে গিয়ে আসামি মোঃ কামাল মিয়া কাছে, আমাদের ভাগের সম্পত্তি দেওয়ার জন্য বলিলে কামাল মিয়ার সঙ্গে তর্কবিতরর্ক হয়।

ঘটনার দিন আমার মামা মোঃ আসাদুল্লাহ (৪৮) পিতা মৃত আব্দুর জব্বার সাং নুরপুর, আমি ও আমার স্ত্রী সুরমা আক্তার মামার বাড়ি যাওয়ার উদ্দেশ্য রয়ানা দিলে পথের মধ্যে সকল আসামি গন আক্রোশে আমাকে প্রাণে মারার উদ্দেশ্য দা/রড/লাটিসুটা ইত্যাদি অস্রদি, বে-আইনী জনতা দলবদ্ধে আক্রমন করে এবং আমাকে লোহার রড/লাটি দিয়ে দলবদ্ধ ভাবে মা’র ধর করে এবং আমার পকেটে থাকা জমি ছোটানোর নগত (৫০,০০০/-) পঞ্চাশ হাজার টাকা ছিনতাই করে নিয়ে চলে যায়।

আমার আত্মচিৎকার শুনে আমার আত্মীয় স্বজনরা অটোরিকশা করে ধর্মপাশা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসে, কর্তব্যরত চিকিৎসক আমাকে ভর্তি করেন।

আসামিগণ হলেন- ০১/ কামাল মিয়া (৫০),পিতা মৃত শহর আলী, ০২/ জাকিয়া আক্তার (৪০) স্বামী কামাল মিয়া, ০৩/ আশিক মিয়া (২৮), ০৪/ আক্তার মিয়া (৩৫) পিতা মৃত শহর আলী, ০৫/ লাভলী আক্তার (২৫) স্বামী আক্তার মিয়া, ০৬/ মোজাম্মেল (২০) পিতা কাশেম মিয়া উভয় এর সাং নুরপুর, ইউনিয়ন ০৫ নং সুখাইড় রাজাপুর উত্তর থানা ধর্মপাশা জেলা সুনামগঞ্জ।

এবিষয়ে ধর্মপাশা থানাধীন একটি অভিযোগ দাখিল করা হয়েছে।

ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ্ র কাছে এ বিষয়ে অদ্য বেলা ০৩.৩০মি: (১৭/০১/২০২৬ইং) রোজ শনিবার জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, তদন্ত প্রক্রিয়াধীন, সঠিক তদন্ত সাপেক্ষে আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং তাদের সকলকে আইনের আওতায় আনা হবে।

আহত মোঃ কাজল মিয়া চিকিৎসা অবস্থায় ভর্তি আছেন তিনি বলেন, আমার সারা শরীরে ব্যথা এবং আমার গলা দিয়ে রক্ত বের হয়, আমার আইনের কাছে আকুল আবেদন এইযে সকল আসামিকে আইনের আওতায় এনে শাস্তি দাবি করছি এবং আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া নগত ৫০,০০০/- পঞ্চাশ হাজার টাকা ফেরত চাচ্ছি। আমি এর উপযুক্ত বিচার চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা