June 6, 2026, 5:32 pm
শিরোনামঃ
সুনামগঞ্জের ধর্মপাশায় পাইকুরাটিতে কৃষকদের বিক্ষোভ ; তালিকায় অনিয়মের অভিযোগ মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী জুনের শেষেই ফিরছে আপন আবাসে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচে হট্টগোল ; খেলা অমীমাংসিত জিয়াউর রহমান জিয়াসহ মতলবের ৪ নেতার কেন্দ্রীয় যুবদলে স্থান পাওয়ায় আনন্দ মিছিল একটি অসমাপ্ত চাঁদাবাজির গল্প! বিষ, প্লাস্টিক ও শিল্পবর্জ্যের আগ্রাসনে অস্তিত্ব সংকটে সুন্দরবন ; বিপন্ন জীববৈচিত্র্য মতলব উত্তরে শিবু মিয়াজীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ; অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি সুনামগঞ্জের ধর্মপাশায় কৃষি কার্ডে অনিয়মের অভিযোগে বিক্ষোভ মিছিল সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান, অস্ত্র-গুলিসহ বনদস্যু বাহিনীর সদস্য আটক মতলব উত্তরে বৃদ্ধাকে পিটিয়ে আহত করার অভিযোগ ; থানায় লিখিত অভিযোগ

সুনামগঞ্জের ধর্মপাশায় কৃষি কার্ডে অনিয়মের অভিযোগে বিক্ষোভ মিছিল

রাজু ভূঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নে কৃষি কার্ডের তালিকায় অনিয়মের অভিযোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ জুন) সকাল ১২টার দিকে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বড়খলা গ্রামের মোড়ে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকারের কৃষি কার্ড সহায়তা তালিকায় অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে বড়খলা ও জিংলিগড়া গ্রামের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বড়খলা গ্রামের আলী উসমান, বাবুল মিয়া, আব্দুল মালেক, মাসুদ মিয়া, রিপন মিয়া, জিংলিগড়া গ্রামের আফদাল হক, বাশার, রোকন, লোকমান, সফিকুল ইসলামসহ স্থানীয় কৃষক ও ভুক্তভোগীরা।

এছাড়া বক্তব্য রাখেন ধর্মপাশা উপজেলা বিএনপির সাবেক সদস্য ও পাইকুরাটি ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ সবুজ মিয়া।

বক্তারা অভিযোগ করে বলেন, স্থানীয় ইউপি সদস্যরা নিজেদের আত্মীয়-স্বজন ও পছন্দের লোকদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করেছেন। এতে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকেরা সরকারি সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন।

তারা আরও বলেন, “আমরা এই অনিয়ম মানি না, মানব না। প্রকৃত কৃষকদের নামই তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। যারা সত্যিকারের ক্ষতিগ্রস্ত, তারাই যেন কৃষি সহায়তা পান।”

ভুক্তভোগী কৃষকরা দাবি করেন, দ্রুত তালিকা পুনর্বিবেচনা করে প্রকৃত কৃষকদের অন্তর্ভুক্ত করতে হবে। একই সঙ্গে এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তারা।

তারা সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের সুদৃষ্টি কামনা করে বিষয়টি দ্রুত সমাধানের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা