August 11, 2026, 4:28 pm
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

সুনামগঞ্জের ধর্মপাশায় দু’পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত

রাজু ভূঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের সুনই গ্রামে পূর্ব শত্রুতার জেরে দু’পক্ষের সংঘর্ষে নাসিম (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার (৭ জুন) সকাল সাড়ে ৬টার দিকে সুনই গ্রামের কারির বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত নাসিম মিয়া (৩৮) ওই গ্রামের মঞ্জুরুল হকের ছেলে এবং একজন চা স্টল ব্যবসায়ী। প্রতিদিনের মতো তিনি দোকানের উদ্দেশে যাচ্ছিলেন। এ সময় একই গ্রামের অলি, ডালি, আনু, সফু, মোশারফের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল তার ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।

হামলার পর নাসিমের চিৎকারে আশপাশের লোকজন এবং তার বড় ভাই আল আমিন এগিয়ে এসে তাকে গুরুতর আহত অবস্থায় ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. মোঃ আবু রায়হান সজিব তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই আল আমিন অভিযোগ করে বলেন, পারিবারিক বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে তার ভাইকে হত্যা করা হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

ঘটনার খবর পেয়ে ধর্মপাশা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ (ওসি) সহিদ উল্লাহ বলেন, “লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা