November 25, 2026, 7:11 am
শিরোনামঃ
ধনাগোদা নদী জুড়ে অবৈধ ফাঁদের সাম্রাজ্য! দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত চীনের এক কর্মকর্তার মৃত্যুদণ্ড, বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক তৎপরতা, মিয়ানমারের ওপর চাপ বাড়াতে চায় বাংলাদেশ জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান প্রধানমন্ত্রীর, এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়াল ঢাকা শিক্ষা বোর্ড**

সুনামগঞ্জের ধর্মপাশায় ভূমিদস্যুদের শিকার এক সাধারণ পরিবার

রাজু ভূঁইয়া,সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের নওধার গ্রামে ভূমিদস্যুদের শিকার হচ্ছে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি।

মোঃ গোলাম আজম সাংবাদিকদের জানান, তার উতরাধিকার সূত্রে পাওয়া নওধার গ্রামে পিতার সম্পত্তির উপর হানাদিয়েছে ভূমিদস্যুরা।

তিনি আরও বলেন আমার জমি আমার দলিল অথচ আমাকেই আমার জমিতে প্রবেশ করতে দিচ্ছে না ভূমিদস্যুরা। এই জমির এস এ রেকর্ড অনুযায়ী মালিক আমার দাদা,আমার দাদার মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে আমার বাবা পায় এবং আমার বাবার মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে এই রেকর্ডীয় জমির মালিক আমি। আমাকে সহজ সরল পেয়ে এবং গায়ের জুড়ে আমার জমি দকল করে রেখেছে।

এমনকি যদি আমি জমিতে প্রবেশ করি তাহলে প্রান হানির হুমকির বার্তা দিয়েছে।

এবিষয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিোস্ট্রেট আদালতে ০৫ জনকে আসামি করে একটি অভিযোগ দাখিল করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী ভূমিদস্যুরা হলেনঃ- ১/আনিসুর রহমান আকন্দ (৫০), ২/রফিক আকন্দ (৫৫), ৩/শফিক আকন্দ (৬০), ৪/আজু আকন্দ (৫২), ৫/আফজাল আকন্দ (৪৫), সর্ব পিতাঃ মৃতঃ আতাউর রহমান আকন্দ, সর্ব সাংঃ নওধার, ইউনিয়নঃ পাইকুরাটি,থানাঃ ধর্মপাশা,জেলাঃ সুনামগঞ্জ।

বাদি মোঃ গোলাম আজম বলেন আসামি গণ উগ্র, দাঙ্গাবাজ, পরধনলোভী খুনি প্রকৃতির তারা আওয়ামী লীগের ধূসর গত ১৭ বছর তারা এই গ্রামের সাধারণ মানুষের উপর অন্যায় অবিচার করে আসছে। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও স্থানীয় প্রশাসনের কাজে একটা-ই দাবি এই ধরনের ভূমিদস্যুদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করছি এবং তারি সাথে সাথে এদেশের সাধারণ মানুষ যেন আর কোন ভূমিদস্যুতার শিকার না হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা