November 25, 2026, 6:33 am
শিরোনামঃ
ধনাগোদা নদী জুড়ে অবৈধ ফাঁদের সাম্রাজ্য! দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত চীনের এক কর্মকর্তার মৃত্যুদণ্ড, বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক তৎপরতা, মিয়ানমারের ওপর চাপ বাড়াতে চায় বাংলাদেশ জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান প্রধানমন্ত্রীর, এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়াল ঢাকা শিক্ষা বোর্ড**

সুন্দরবনের অভয়ারণ্যে অপরাধ দমনে কঠোর নজরদারি, কমেছে অনিয়ম

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট প্রতিনিধি:

সুন্দরবন-এর অভয়ারণ্য এলাকায় অপরাধ প্রবণতা রোধে বন বিভাগের জোরদার নজরদারির ফলে অনিয়ম ও অবৈধ কার্যক্রম উল্লেখযোগ্যভাবে কমে এসেছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

বন বিভাগ সূত্রে জানা যায়, নিয়মিত টহল ও বিশেষ অভিযানের মাধ্যমে অভয়ারণ্য এলাকায় অসাধু চক্রের তৎপরতা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। ফলে অবৈধভাবে মাছ ও কাঁকড়া আহরণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড হ্রাস পেয়েছে।

তবে সংশ্লিষ্ট মহলের দাবি, অভয়ারণ্য এলাকায় প্রবেশে বাধা পাওয়ায় এক শ্রেণীর স্বার্থান্বেষী গোষ্ঠী বন বিভাগের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়ে কর্মকর্তাদের হয়রানির চেষ্টা করছে। সম্প্রতি কিছু গণমাধ্যমে বন বিভাগের সহায়তায় অভয়ারণ্যে মাছ শিকার চলছে—এমন সংবাদ প্রকাশিত হলেও তা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলে দাবি করা হয়েছে।

সূত্র আরও জানায়, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল নিষিদ্ধ এলাকায় মাছ ও কাঁকড়া ধরার জন্য চাপ সৃষ্টি করে আসছিল। কিন্তু বন বিভাগের কঠোর অবস্থানের কারণে তারা সেখানে প্রবেশ করতে ব্যর্থ হওয়ায় পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।

নীলকমল বিশেষ টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম জানান, তার দায়িত্বাধীন এলাকায় যেন কোনো অসাধু জেলে প্রবেশ করতে না পারে, সেজন্য নিয়মিত টহল জোরদার করা হয়েছে। ইতোমধ্যে অভয়ারণ্যে অবৈধ প্রবেশের দায়ে বেশ কয়েকজন জেলেকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

অন্যদিকে, সুন্দরবন খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শরিফুল ইসলাম বলেন, অভয়ারণ্য এলাকায় অবৈধ মাছ ও কাঁকড়া শিকার বন্ধে বন বিভাগের স্মার্ট টিম ও বিশেষ টিমের অভিযান অব্যাহত রয়েছে।

বন বিভাগ জানিয়েছে, সুন্দরবনের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এ ধরনের নজরদারি ও অভিযান ভবিষ্যতেও জোরদার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা