November 25, 2026, 6:55 am
শিরোনামঃ
ধনাগোদা নদী জুড়ে অবৈধ ফাঁদের সাম্রাজ্য! দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত চীনের এক কর্মকর্তার মৃত্যুদণ্ড, বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক তৎপরতা, মিয়ানমারের ওপর চাপ বাড়াতে চায় বাংলাদেশ জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান প্রধানমন্ত্রীর, এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়াল ঢাকা শিক্ষা বোর্ড**

সুন্দরবনে অগ্নিসংযোগ রোধে পানি ছিটানোসহ বনবিভাগের বিশেষ প্রচারণা

রবি ডাকুয়া, বাগেরহাট :

শুষ্ক মৌসুমে অগ্নিকাণ্ডের ঝুঁকি কমাতে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন-এ ব্যাপক সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে বনবিভাগ। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে পানি ছিটিয়ে মাটি ভিজিয়ে দেওয়া, ফায়ার লাইন তৈরি এবং ড্রোন নজরদারিসহ বিভিন্ন প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

বনবিভাগ সূত্র জানায়, শুকনো পাতা ও দাহ্য বস্তু থেকে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকায় বনের বিভিন্ন ঝুঁকিপূর্ণ স্থানে সেচপাম্প ব্যবহার করে মাটি ভিজিয়ে দেওয়া হচ্ছে। পাশাপাশি আগুন লাগলে দ্রুত নিয়ন্ত্রণে আনতে বনসংলগ্ন নদী ও খালের পানি প্রবাহ সচল রাখার উদ্যোগ নেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় স্থানে ড্রেজিংয়ের পরিকল্পনাও নেওয়া হয়েছে।

অগ্নিকাণ্ডের ঝুঁকি কমাতে বনবিভাগ ফায়ার লাইন (মাটি কেটে আগুনের বিস্তার রোধের জন্য আলাদা সীমা তৈরি) নির্মাণের কাজও জোরদার করেছে। আগুন লাগার ঘটনা ঘটলে দ্রুত তা নিয়ন্ত্রণে আনতে বনকর্মী ও ফায়ার সার্ভিস সদস্যরা প্রস্তুত অবস্থায় রয়েছেন।

বনবিভাগ জানিয়েছে, সাম্প্রতিক নির্দেশনা অনুযায়ী জেলে, বাওয়ালী, মৌয়ালসহ কোনো বনজীবী বা দর্শনার্থী আগুন, বিড়ি-সিগারেট, ম্যাচ-লাইটার বা কোনো ধরনের দাহ্য পদার্থ নিয়ে বনে প্রবেশ করতে পারবেন না। এই নির্দেশনা বাস্তবায়নে বিভিন্ন রেঞ্জ ও স্টেশনের আওতায় সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে।

সচেতনতা বৃদ্ধির জন্য সুন্দরবনের নাংলী, চাঁদপাই ও শরণখোলা রেঞ্জসহ বিভিন্ন বনসংলগ্ন এলাকায় নিয়মিত মাইকিং করা হচ্ছে। পাশাপাশি লিফলেট বিতরণ ও পোস্টার প্রদর্শনের মাধ্যমে স্থানীয় জনগণ ও বনজীবীদের সতর্ক করা হচ্ছে।

এ ছাড়া বনের বিভিন্ন প্রবেশপথ—জিউধরা, চিলা, জয়মুনি ও কপিলমুনি এলাকায় বনকর্মীরা কঠোর তল্লাশি চালাচ্ছেন, যাতে কেউ ভুলবশত বা ইচ্ছাকৃতভাবে কোনো দাহ্য বস্তু বনের ভেতরে নিতে না পারেন। নিয়ম অমান্য করে কেউ বনের ভেতর আগুন জ্বালালে বা দাহ্য পদার্থ নিয়ে প্রবেশ করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে বনবিভাগ।

বনের গহীনে নজরদারি জোরদার করতে ড্রোন ব্যবহার করা হচ্ছে এবং সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত টহল পরিচালনা করা হচ্ছে।

বনবিভাগের কর্মকর্তারা জানান, ২০২৩ ও ২০২৪ সালে সুন্দরবনের বিভিন্ন এলাকায়, বিশেষ করে চাঁদপাই রেঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনার পর এ ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। অতীতের তদন্তে দেখা গেছে, অসতর্কভাবে ফেলে দেওয়া বিড়ি-সিগারেটের অবশিষ্টাংশ বা মৌয়ালদের ব্যবহৃত মশাল থেকেই অনেক সময় আগুনের সূত্রপাত হয়েছিল।

এ কারণে চলতি শুষ্ক মৌসুমে আগাম সতর্কতা হিসেবে বনবিভাগ কঠোর নজরদারি ও ব্যাপক জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা