September 9, 2026, 8:47 pm
শিরোনামঃ
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৭টি পরিবার পেল ১ কোটি ৩১ লাখ টাকার আর্থিক সহায়তা বাগেরহাটে জলাতঙ্কের ঝুঁকি রোধে বেওয়ারিশ ও গৃহপালিত কুকুরকে টিকাদান কর্মসূচি শুরু মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত বাগেরহাটে প্রসূতির জরায়ু-মূত্রথলি কাটার অভিযোগে মানববন্ধন কোটচাঁদপুরের প্রবীণ সাংবাদিক শেখ নজরুল ইসলামের মৃত্যু আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় মতলব উত্তরে গ্ৰীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে চাঁদা আদায়ের অভিযোগ পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার গ্রেপ্তারের তথ্য দেরিতে প্রকাশ মতলব উত্তরে পৃথক ঘটনায় কিশোরীসহ দুজনের আত্মহত্যা মোংলা-ঘাষিয়াখালী চ্যানেলের আগ্রাসন ; মানচিত্র থেকে মুছে যাচ্ছে রামপালের জনপদ

সুলতানপুর ৬০ বিজিবি কর্তৃক কোটি টাকার ভারতীয় মোবাইল ফোন জব্দ!

বুড়িচং প্রতিনিধি।।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকার কুমিল্লা জেলার সীমান্তবর্তী বুড়িচং উপজেলার অন্তর্গত শংকুচাইল বিওপি কর্তৃক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে সীমান্ত পিলার ২০৬৩/৩-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পাঁচোড়া নামক স্থান হতে ১,২৪,৭৬,০০০/- (এক কোটি চব্বিশ লক্ষ ছিয়াত্তর হাজার) টাকা মূল্যের ২৯৩টি ভারতীয় বিভিন্ন প্রকার মোবাইল ফোন ও ১টি সিএনজি জব্দ করে।

২৭ ডিসেম্বর চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে অবৈধ কোটি টাকার অধিক মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোন জব্দ করা হয় ।

শুক্রবার প্রেস বিজ্ঞপ্তিতে মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ব্যাটালিয়ন (৬০ বিজিবি) পিএসসি,এসি  অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) পিএসসি,এসি  অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার জানায়,সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব অবৈধ ভারতীয় মালামাল জব্দ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা