November 24, 2026, 3:50 am
শিরোনামঃ
দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত চীনের এক কর্মকর্তার মৃত্যুদণ্ড, বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক তৎপরতা, মিয়ানমারের ওপর চাপ বাড়াতে চায় বাংলাদেশ জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান প্রধানমন্ত্রীর, এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়াল ঢাকা শিক্ষা বোর্ড** ধনাগোদা নদীতে অবৈধ জাগ: বাধাগ্রস্ত পানিপ্রবাহ, নাব্যতা সংকট ও ধ্বংসের মুখে মৎস্যসম্পদ!

হত্যা মামলা থেকে অব্যাহতি ; দেড় বছর পর নিজ গ্রামে ফিরলেন সাবেক ইউপি সদস্য মো. বাবুল!

মতলব উত্তর প্রতিনিধি:
Oplus_131072

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মো. বাবুল মেম্বার দীর্ঘ দেড় বছর পর নিজ গ্রামে ফিরেছেন।

এসময় গ্রামবাসী সকলে মিলে তাকে ফুলের মালার সংবর্ধনা দিয়ে বরণ করে নেন।

খোঁজ নিয়ে জানা যায়, গত ২০২৩ সালের ১৭ জুন শনিবার বিকেল ৩টায় উপজেলার মোহনপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মোবারক হোসেন বাবু নামে একজন মৃত্যুবরণ করেন। সেই মামলায় আসামি করা হয় মো. বাবুল মেম্বারকে। পরবর্তীতে তিনি কোর্টে জামিন নিতে গেলে তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন এবং তিনি দীর্ঘদিন কারা বরণ করে জামিনে বের হন। বাবুল মেম্বার রাজনৈতিক রোশানলে পরে আর গ্রামে ঢুকতে পারেননি।

মামলার দীর্ঘ তদন্ত শেষে খুনের স্বপক্ষে উপযুক্ত প্রমান না মেলায় গত সোমবার (১৪ অক্টোবর) চাঁদপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট-১ মতলব উত্তর কোর্টের বিচারক মোরশেদ এর আদালতে মো. বাবুল মেম্বার সহ মোট ২৫ জনকে এই মামলা থেকে অব্যাহতি দেন।

আজ শুক্রবার (১৮ অক্টোবর) সকালে বাবুল বেপারী তার আত্মীয় স্বজন মিলে নিজ গ্রাম বাহাদুরপুরে গেলে গ্রামবাসী তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন। তখন তিনি গ্রামবাসীদের ভালোবাসায় আবেগাপ্লুত হয়ে মো. বাবুল মেম্বার জানান, আমি এই গ্রামের সন্তান, এই গ্রামে আমি জন্মগ্রহণ করেছি, এখানে আমি বড় হয়েছি। আপনারা জানেন আমাকে একটি মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হয়েছিল। গত ১৪ তারিখে সেই মামলায় আমাকে অব্যাহতি দিয়েছেন। আমি মাননীয় আদালতের কাছে ন্যায় বিচার পেয়েছি। আদালতে আমি নির্দোষ হিসেবে প্রমাণিত হয়েছি। তাই মাননীয় আদালত আমাকে সেই মামলা থেকে অব্যাহতি দিয়েছেন। আমি মহান রাব্বুল আল-আমিনের কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি। যারা আমাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছেন তাদের বিচার আল্লাহ করবেন।

এরপর তিনি গ্রামবাসীদের সাথে নিয়ে তাদের পারিবারিক কবরস্থান জিয়ারত করে বাহাদুরপুর জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন।

এসময় উপস্থিত ছিলেন সমাজসেবক রাজ্জাক প্রধান, আমিন কবিরাজ, ওয়াকিল ঢালী, আমির হোসেন বেপারী, শামসুল বেপারী, দুলাল কবিরাজ, বারেক বেপারী, খোরশেদ আলম প্রধান, নুরু মিয়াজী, ইয়াকুব আলী প্রধান, সুজন প্রধান, মো. রবিন, রনী, সুজন, মনসুর মিয়াজী, সাগর, আ. হালিমসহ গ্রামের পুরুষ-মহিলা সহ সর্বস্তরের লোকজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা