June 9, 2026, 6:25 pm
শিরোনামঃ
মতলব উত্তরে ৪০ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সুনামগঞ্জের ধর্মপাশায় ছাত্রীকে ধর্ষণের চেষ্টা থানায় অভিযোগ বাগেরহাটে আট বছরের শিশুকে ধ.র্ষণের অভিযোগে পরিমল ভক্ত গ্রেফতার মতলবের রাজনৈতিক বাস্তবতায় আমিরুল ইসলাম (খোকা) পাটোয়ারীর ভূমিকা ও তৃণমূল নেতৃত্বের প্রভাব হরিরামপুরে যুবদলের সদস্যকে মারধরের অভিযোগে যুবদলের সদস্য সচিব মোল্লা শাহিন ও তার সহযোগী ১১ জনের বিরুদ্ধে মামলা দীর্ঘ কারাভোগ শেষে দেশে ফিরলেন ৯১ বাংলাদেশি জেলে, মোংলায় স্বজনদের সাথে পুনর্মিলন হরিরামপুরে যুবদল নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ, রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা মতলব উত্তরে জাটকা রক্ষা অভিযানে জব্দ ৩৫ নৌকা নিলামে বিক্রি সুনামগঞ্জের ধর্মপাশায় দু’পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত জাতীয় পার্টির রাজশাহী বিভাগীয় আহ্বায়ক হলেন মতলবের এমরান হোসেন মিয়া

হরিরামপুরে যুবদলের সদস্যকে মারধরের অভিযোগে যুবদলের সদস্য সচিব মোল্লা শাহিন ও তার সহযোগী ১১ জনের বিরুদ্ধে মামলা

বিশেষ প্রতিনিধি, মানিকগঞ্জঃ

মানিকগঞ্জের হরিরামপুরে সালিশ বৈঠকে সংঘর্ষের জেরে যুবদলের এক সদস্যকে মারধরের ঘটনায় উপজেলা যুবদলের সদস্য সচিব আবু শাহাদাত মোঃ শাহিন (মোল্লা শাহিন) ও তার সহযোগী ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, এ ঘটনায় ১১ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

৩ জুন (মঙ্গলবার) উপজেলা যুবদলের সদস্য কাজী সালাউদ্দীন শিমুলকে মারধরের অভিযোগ উঠেছে উপজেলা যুবদলের সদস্য সচিব আবু শাহাদাত মোঃ শাহিন (মোল্লা শাহিন) ও তার সহযোগীদের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। দলীয় নেতাকর্মীরাও ঘটনার প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলা যুবদলের সদস্য সচিব আবু শাহাদাত মোঃ শাহিন (মোল্লা শাহিন)-এর নেতৃত্বে বয়ড়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি কাইয়ুম মোল্লা এবং বয়ড়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অনিক আহমেদসহ একটি ‘ক্যাডার বাহিনী’ যুবদল কর্মীর ওপর বেধড়ক মারধর করে এবং প্রাণনাশের হুমকি-ধামকি দেয়।

অভিযোগ রয়েছে, ক্ষমতার পালাবদলের পরও উপজেলা যুবদলের সদস্য সচিব আবু শাহাদাত মোঃ শাহিন (মোল্লা শাহিন)-এর নেতৃত্বে যুবলীগ নেতা কাইয়ুম মোল্লা ও ছাত্রলীগ নেতা অনিক আহমেদসহ নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের মাধ্যমে বিভিন্ন অপকর্মে জড়িত থেকে এলাকায় প্রভাব বিস্তার, ভয়ভীতি প্রদর্শন এবং সাধারণ মানুষকে হয়রানি করে আসছেন। তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে সাধারণ মানুষ এখন শান্তি ও মুক্তি চায়।

স্থানীয় কয়েকজন অভিযোগ করেন, বিভিন্ন সময়ে চাঁদাবাজি, মারধর এবং হুমকি-ধামকির ঘটনায় তাদের নাম উঠে এসেছে। তাদের অত্যাচারে সাধারণ জনগণ অতিষ্ঠ।

এছাড়া ২২ মার্চ ২০২৬ ইং তারিখে পাটগ্রাম অনাথ বন্ধু স্কুল উৎসবের সাংস্কৃতিক অনুষ্ঠানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাবেক বলড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক তারিকুল ইসলাম খান তারেকের ছোট পুত্র আদিব খানের সাথে বাগ্‌বিতণ্ডা ও প্রথমে ধাক্কাধাক্কি ও মারধরের ঘটনা ঘটে উপজেলা যুবদলের সদস্য সচিবের একনিষ্ঠ সহচর যুবলীগ নেতা কাইয়ুম ও সহযোগীদের দ্বারা।

পরবর্তীতে উপজেলা যুবদলের সদস্য সচিব আবু শাহাদাত মোঃ শাহিন (মোল্লা শাহিন)-এর নেতৃত্বে যুবলীগ নেতা কাইয়ুম মোল্লা ও সহযোগী ছাত্রলীগ নেতা অনিক আহমেদসহ তাদের গ্যাং সাবেক চেয়ারম্যান তারিকুল ইসলাম খান তারেকের ঘরবাড়ি ভাংচুর করেন এবং প্রাণনাশের হুমকি পর্যন্ত দেন।

এ বিষয়ে সাবেক চেয়ারম্যান তারিকুল ইসলাম খান তারেক জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উপজেলা যুবদলের সদস্য সচিব আবু শাহাদাত মোঃ শাহিন (মোল্লা শাহিন)-এর নেতৃত্বে যুবলীগ নেতা কাইয়ুম মোল্লা ও ছাত্রলীগ নেতা অনিক আহমেদসহ তাদের গ্যাং তার বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে ভাংচুর করেছে এবং তাকে নানাবিধ হুমকি-ধামকি দিয়েছে।

হারুকান্দি ইউনিয়নের জালসা গ্রামের কৃষক শুকুর আলী দাবি করেন, যুবদল নেতা মোল্লা শাহিনের নেতৃত্বে তার সন্ত্রাসী বাহিনী পুকুর খননের কাজকে কেন্দ্র করে তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়েছিল।

অন্যদিকে চালা ইউনিয়নের সদস্য আব্দুল খালেক অভিযোগ করেন, যুবদল নেতা মোল্লা শাহিনের প্রভাব খাটিয়ে রাস্তার কাজের বিষয়ে তার কাছ থেকে জোরপূর্বক এক লাখ টাকা নেওয়া হয়েছে।

এছাড়াও ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখে যুবদল নেতা ও তার ক্যাডার বাহিনী দ্বারা উপজেলার সট্টি এলাকায় খেলাকে কেন্দ্র করে তুচ্ছ ঘটনায় ২ জন জুলাই যোদ্ধা এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল খান রতন ও উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান খান লিংকনকে অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করা হয়। যার মামলা নং: ০২।

এ বিষয়ে উপজেলা যুবদলের সদস্য সচিব আবু শাহাদাত মো. শাহিন (মোল্লা শাহিন)-এর সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দীপু বলেন, দলীয় নাম ভাঙিয়ে কিংবা প্রভাব খাটিয়ে সাধারণ মানুষকে হয়রানি এবং নিষিদ্ধ সংগঠনকে প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নেই। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আফজাল হোসেন বলেন, মারধরের ঘটনায় একটি মামলা গ্রহণ করা হয়েছে। চাঁদাবাজির বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা