August 10, 2026, 10:19 am
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

হিজবুল্লাহর প্রতিরোধে ৮ ইসরায়েলি সেনা নিহত সহ ৩ ট্যাংক বিধ্বস্ত

বাতায়ন24নিউজ আন্তর্জাতিক ডেস্ক :

লেবাননের সীমান্তবর্তী এলাকায় স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। তবে সেখানে হিজবুল্লাহর বাধার মুখে পড়ে এখন পর্যন্ত ৮ জন সেনা হারিয়েছে ইসরায়েল। একই সঙ্গে ইসরায়েলি বাহিনীর ৩টি ট্যাংক ধ্বংস করার দাবি করেছে হিজবুল্লাহ। লেবাননের সম্প্রচারমাধ্যম আল-মায়েদিনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ইসরায়েলি দখলদার বাহিনী এই ৮ সেনা নিহত হওয়ার বিষয়টি স্বীকার করেছে বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। এ ছাড়া আরও বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানিয়েছে ইসরায়েলি বাহিনী (আইডিএফ)।

এক বিবৃতিতে গতকাল বুধবার রাতে আইডিএফ জানিয়েছে, নিহতদের মধ্যে ২ জন ক্যাপ্টেনও আছেন।

ইসরায়েলি সম্প্রচারমাধ্যম চ্যানেল-১২ জানিয়েছে, এই ৮ জন সেনা পৃথক দুটি অবস্থানে নিহত হয়েছে। লেবাননের সীমান্তবর্তী দুটি অবস্থানে ইসরায়েলি দখলদার বাহিনী ও হিজবুল্লাহর সদস্যরা খুব কাছাকাছি মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়লে ওই ৮ সেনা মারা যায়।

এছাড়া আইডিএফের ইগোজ কমান্ডো ইউনিটের ১ কর্মকর্তাসহ ৫ সেনা গুরুতর আহত হয়েছেন।

দখলদার ইসরায়েলি বাহিনীর সেনাদের সরিয়ে দিতে অভিযান চালাচ্ছে হিজবুল্লাহও। ইসরায়েলি বাহিনীর অবস্থান লক্ষ্য করে মর্টার শেল ও রকেট নিক্ষেপ করছে তারা। দক্ষিণ লেবাননে অবস্থানরত আল-মায়েদিনের সংবাদদাতা জানিয়েছেন, আইতা আল-শাব জুড়ে অবস্থিত ইসরায়েলি সামরিক অবস্থানে ব্যাপক রকেট হামলা করেছে হিজবুল্লাহ।

এদিকে, হিজবুল্লাহ এক বিবৃতিতে দাবি করেছে—তাদের যোদ্ধারা ইসরায়েলের ৩টি মেরকাভা ট্যাংক ধ্বংস করে দিয়েছে। গাইডেড মিসাইল বা নির্ভুল নিশানার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই ট্যাংকগুলো ধ্বংস করা হয়েছে। দক্ষিণ লেবাননের মারুন আল-রাস শহরের কাছে সেগুলোকে ধ্বংস করা হয়।

আজ বৃহস্পতিবার সকালের লড়াইয়ের বিষয়ে হিজবুল্লাহর একটি সূত্র আল মায়েদিনকে বলেছে, ‘আমাদের যোদ্ধারা যে মহাকাব্যিক বীরত্ব ইসরায়েলি এলিট বাহিনীর বিরুদ্ধে দক্ষিণ লেবাননে দেখিয়েছে তাতে দখলদার বাহিনীর বেশ কয়েকজন নিহত এবং ৮০ জনেরও বেশি সৈন্য ও কর্মকর্তা আহত হয়েছে। পাঁচটি ট্যাংক ধ্বংস হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা