September 25, 2026, 3:30 am
শিরোনামঃ
হাজীগঞ্জে প্রবীণকে মারধর-হেনস্তা: মব সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ মালয়েশিয়ায় রোবোটিক্স প্রতিযোগিতায় কেএফটি কলেজিয়েট স্কুলের দুই শিক্ষার্থী স্বর্ণপদক অর্জন শুধু ভালো ফলাফল নয়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে উঠতে হবে : বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাড. বোরহান উদ্দিন কোরআনে হাফেজ হলেই কি জান্নাত নিশ্চিত ; কোরআনের আলোকে পর্যালোচনা! চাঁদপুরে নিখোঁজ স্কুলছাত্র বান্দরবানের দুর্গম পাহাড়ে উদ্ধার বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, মোংলা থেকে ৭২০ কিলোমিটার দূরে মতলবে অগ্নিকাণ্ডে পুড়ল ৫ পরিবারের বসতঘর, আহত ২ শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে শাহরাস্তিতে মাদ্রাসা শিক্ষক আটক রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার আড়াই মণ আলুর দামে এক কেজি ইলিশ

১২৫০ জন কৃষককে প্রণোদনা ; মতলব উত্তরে রবি মৌসুমে বোরো ধান উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির উদ্বোধন

মমিনুল ইসলাম:

২০২৫-২০২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন ও সহায়তা খাতের আওতায় রবি মৌসুমে বোরো ধানের উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের সহায়তায় চাঁদপুরের মতলব উত্তরে প্রণোদনা হিসেবে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) সকালে উপজেলা চত্বর প্রাঙ্গণে এ প্রণোদনা কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি।

কর্মসূচির আওতায় ৭৫০ জন প্রান্তিক কৃষককে উফশী বোরো ধানের জন্য ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়। এ ছাড়া ৫০০ জন কৃষকের মধ্যে হাইব্রিড জাতের বোরো ধানের জন্য ২ কেজি করে বীজ বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক বোরহান উদ্দিন ডালিম, সাংবাদিক ফারুক হোসেন, এবং বাগানবাড়ি ইউনিয়নের কৃষক প্রতিনিধি রিপন সূত্রধর।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্ল্যাহ, প্রাণীসম্পদ কর্মকর্তা শ্যামল চন্দ্র দাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম, সমবায় কর্মকর্তা ফারুক আলম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. সালাউদ্দিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও কৃষক-কৃষাণীরা।

উদ্বোধনী বক্তৃতায় প্রধান অতিথি ইউএনও মাহমুদা কুলসুম মনি বলেন, কৃষি হচ্ছে বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড। কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও কৃষি ইনপুটে সহায়তা দিতে সরকার নিয়মিতভাবে প্রণোদনা দিয়ে যাচ্ছে। এর মাধ্যমে কৃষকের উৎপাদন বৃদ্ধি পাবে, ব্যয় কমবে এবং খাদ্য নিরাপত্তায় বড় ভূমিকা রাখবে।

অনুষ্ঠান শেষে তালিকাভুক্ত কৃষকদের মাঝে আনুষ্ঠানিকভাবে বীজ ও সার বিতরণ করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা